বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
টপ নিউজ

পবিত্র রমজান মাস শুরু

নিজস্ব প্রতিবেদক »

গতকাল সন্ধ্যায়  বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে। আজ রোববার থেকে ১৪৪৩ হিজরি সালের রমজান মাস শুরু। শনিবার রাতে তারাবির নামাজ আদায় ও শেষ রাতে সাহ্‌রি খেয়ে প্রথম দিনের রোজা পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

---------

শনিবার (২ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে দেশে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি জানানো হয়। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।

ধর্ম প্রতিমন্ত্রী জানান, আগামী ২৮ এপ্রিল দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শনিবার থেকেই রোজা শুরু হয়েছে। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে রোজা ও ঈদ হয়ে থাকে।

রমজান ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র একটি মাস। এই এক মাস সংযম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করে মুসলমানরা।