ফিচার শিল্প-সাহিত্য

কাল শিল্পকলায় গফুর হালী স্মরণানুষ্ঠান

সুপ্রভাত ডেস্ক >>

চাটগাঁইয়া গানের কিংবদন্তি শিল্পী ও গীতিকার আবদুল গফুর হালীর ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল বুধবার (১২ আগস্ট) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মূল হলে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

---------

আবদুল গফুর হালী রিসার্চ সেন্টারের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সন্ধ্যা ৭টায় আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। বিশেষ অতিথি থাকবেন খ্যাতিমান গবেষক ও লেখক ড. সেলিম জাহাঙ্গীর এবং কবি, কথাসাহিত্যিক ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আবদুল গফুর হালী রিসার্চ সেন্টারের ভাইস চেয়ারম্যান ও পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন।

স্মরণানুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন কল্যাণী ঘোষ, আব্দুল মান্নান কাওয়াল, গীতা আচার্য, জিয়াউদ্দিন বাদশা, আলাউদ্দিন কাওয়াল, নয়নশীল ও জাবেদ হালী।

অনুষ্ঠানে আগ্রহী সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আবদুল গফুর হালী রিসার্চ সেন্টারের সেক্রেটারি নাসির উদ্দিন হায়দার।