সুপ্রভাত ডেস্ক >>
চট্টগ্রামের সাতকানিয়ার তূলাতলী এলাকার ইউনাইটেড আইডিয়াল ইনস্টিটিউটের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মুহাম্মদ মামুনুর রশিদ মামুন।
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেম স্বাক্ষরিত অফিস আদেশে চার সদস্যের এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে শিক্ষক প্রতিনিধি রতন কুমার দাশ ও অভিভাবক প্রতিনিধি আবু জাফর মোহাম্মদ সেলিম সদস্য হিসেবে রয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ এনামুল হক পদাধিকার বলে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশ অনুযায়ী, কমিটিটি ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
























































