এ মুহূর্তের সংবাদ

জুলাই গণ-অভ্যুত্থানে অজ্ঞাতপরিচয় শহীদ শনাক্তের ফল প্রকাশ সোমবার

সুপ্রভাত ডেস্ক »

জুলাই গণ-অভ্যুত্থানে শাহাদাৎবরণকারী অজ্ঞাতপরিচয় শহীদদের মরদেহ উত্তোলন, শনাক্তকরণ কার্যক্রম এবং এর ফলাফল উপস্থাপন উপলক্ষ্যে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে

-advertise-

রোববার (৪ জানুয়ারি) বিকেলে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে এ অনুষ্ঠান আয়োজন করা হবে।

ওই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা ফারুক ই আজম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান ও স্বাস্থ্য, পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা সায়েদুর রহমান।

ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ (আইজিপি) বাহরুল আলম ও সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।