বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
আন্তর্জাতিক

জাপানে ১০ জনে একজনের বয়স ৮০, উদ্বিগ্ন সরকার

সুপ্রভাত ডেস্ক »

পূর্ব এশিয়ার দেশ জাপানে প্রথমবার ১০ জনের মধ্যে একজনের বয়স ৮০ বছরের বেশি। সাড়ে ১২ কোটির জনসংখ্যার দেশটিতে ২৯ দশমিক ১ শতাংশের বয়স ৬৫ বছর। নতুন জরিপে এমন তথ্য জানা গেছে। চলতি বছর এই সংখ্যা রেকর্ডে পৌঁছানোয় উদ্বিগ্ন দেশটির সরকার। বিশ্বে জন্মহার সবচেয়ে কম জাপানে। কিন্তু এই হার কীভাবে বাড়ানো যায়, এ নিয়ে দীর্ঘদিন কাজ করছে সরকার। অনেকে সন্তান জন্মদানে অনিহা। ফলে জনসংখ্যা কমতির দিকে জাপানে।

-advertise-

জাতিসংঘ জানিয়েছে, বিশ্বের সবচেয়ে অধিক বয়স্ক মানুষের হারও বেশি পূর্ব এশিয়ার এই দেশটিতে। বয়স্ক নাগরিকের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ইতালিতে এই হার ২৪ দশমিক ৫ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা ফিনল্যান্ডে ২৩ দশমিক ৬ শতাংশ নাগরিকের বয়স ৬৫ বছরের বেশি।

জাতীয় জনসংখ্যা ও সামাজিক নিরাপত্তা গবেষণা ইনস্টিটিউটের তথ্যমতে, ২০৪০ সালের মধ্যে জাপানে ৬৫ বছরের বেশি বয়সী জনসংখ্যার হার ৩৪ দশমিক ৮ শতাংশে দাঁড়াতে পারে। জাপানে বিয়ে করলেও সন্তান জন্মদানে অনীহা দম্পতিদের। তবে জন্মহার বাড়ানোর প্রচেষ্টা বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার। সূত্র: বিবিসি