এ মুহূর্তের সংবাদ

এবার মুক্ত পরিবেশে মানুষ ঈদ উদযাপন করছে: মির্জা ফখরুল

সুপ্রভাত ডেস্ক »

গত ১৫ বছরের চেয়ে এবারের ঈদে অনেক পার্থক্য আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এবার মানুষ মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে। যা বিগত বছরগুলোতে পারেনি।

-advertise-

সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, জনগণকে দেয়া প্রতিশ্রুতি অন্তবর্তী সরকার পূরণ করবে। বিগত দিনের ভোট ও ভাতের অধিকারের সংগ্রাম যেনো পূরণ হয় সে প্রত্যাশার কথাও জানান তিনি।

বিএনপি চেয়ারপারস বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেনো শিগগিরই দেশে ফিরতে পারেন সেজন্য দেশবাসীর কাছে দোয়াও চান মির্জা ফখরুল।