এ মুহূর্তের সংবাদ

অটোচালক হত্যার পলাতক আসামি গ্রেপ্তার

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশাচালক সাজ্জাদ হত্যা মামলার পলাতক আসামি মো. সুমন ওরফে সোহরাব আলীকে (৪৪) গ্রেপ্তার করেছে র‌্যাব।

দুই দিন পর ১৬ সেপ্টেম্বর দুপুরে স্থানীয় লোকজন আনোয়ারা থানার ৫ নম্বর বরুমছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকায় একটি পুকুরে হাত, পা ও মুখ গামছা দিয়ে বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পান।

মরদেহে জবাই এবং বুকের নিচে ডান পাশে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। পরে নিহতের বাবা তার পরিহিত পোশাক দেখে মরদেহটি সাজ্জাদের বলে শনাক্ত করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আনোয়ারা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে হত্যা মামলার পলাতক আসামি সুমন প্রকাশ সোহরাব আলী কর্ণফুলী থানা এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।