এ মুহূর্তের সংবাদ

সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

সুপ্রভাত ডেস্ক »

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলছে। উদ্ভূত  পরিস্থিতিতে সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

-advertise-

শনিবার (১০ মে) বিকেলে অন্তর্বর্তী সরকারের একটি সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে আজকের জরুরি বৈঠক নির্দিষ্ট কোন বিষয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

বৈঠকের সময় ও স্থানের বিষয়েও কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হয়নি।

তবে ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিসহ সাম্প্রতিক ইস্যু উঠে আসতে পারে উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে।