বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
এ মুহূর্তের সংবাদ

লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, লোহাগাড়া »

লোহাগাড়ায় বড়হাতিয়া ইউনিয়নের মাইজ পাড়ায় পুকুরে ডুবে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। গতকাল ১৫ আগস্ট সকাল ৯টায় মাইজপাড়া পুকুরে এ দু’ কন্যাশিশু গোসল করতে গেলে অসাবধানতাবশত পানিতে তলিয়ে যায়। স্বজনরা দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে।

-advertise-

একপর্যায়ে দুজনকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। তাদের উদ্ধার করে উপজেলা সদরের বেসরকারি এক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেও মৃত ঘোষণা করেন।

নিহতরা হলো- প্রবাসী মাঈনুদ্দীন আহমদের কন্যা ফাতেমা জান্নাত সুমাইয়া (৯) ও প্রবাসী আবু তাহেরের কন্যা তাসফিয়া তাবাচ্ছুম রাইসা (৯)। উভয়ে পরস্পর নিকট প্রতিবেশী ও স্থানীয় নূরানী মাদ্রাসার শিক্ষার্থী বলে জানান ইউপি সদস্য মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক রানা।

বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান বিজয় কুমার বড়–য়া জানান, দুই শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।