মহানগর

মার্সেল মার্সোর প্রয়াাণ দিবস : নগরীতে মূকাভিনয় প্রদশর্নী

মার্সেল মার্সোর ১৩তম প্রয়াণ দিবসে প্যান্টোমাইম মুভমেন্ট মেহেদীবাগস্থ মহড়া কক্ষে আয়োজন করেছিল ‘বর্তমান সময়ের মূকাভিনয়’ শিরোনামে আলোচনা এবং মূকাভিনয় প্রদর্শনীর। এতে উপস্থিত ছিলেন সাফকাত জাহান, ফিরোজ আহমেদ এবং হাসান মারূফ রুমী। মূকাভিনয়ে অংশ নেন জাহেদ রানা, আসবাবীর রাফসান এবং রিজোয়ান রাজন। এতে স্বাগত বক্তব্য রাখেন সোলেমান মেহেদী। অনুষ্ঠান পরিচালনা করেন মেজবাহ চৌধুরী। উপস্থিত ছিলেন মূকাভিনয়শিল্পী দেওয়ান মামুন, বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের সাংগঠনিক সম্পাদক মাসউদুর রহমান, মাসুদ আহমেদ, চলচ্চিত্র নির্মাতা মুরাদ হাসান, প্যান্টোমাইম কর্মী ও সংগঠক রাইঁদাদ অর্ণব ও নক্বিব রিদোয়ান। বিজ্ঞপ্তি