সুপ্রভাত ডেস্ক »
নগরের জিইসির দ্য পেনিনসুলা চিটাগংয়ের লাগুনা রেস্টুরেন্টে থাই ও চাইনিজ খাবারের বড় বুফে নিয়ে শুরু হয়েছে ‘ড্রাগন অ্যান্ড লোটাস বুফে ফেস্ট’।
বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় এই ফেস্ট আনুষ্ঠানিক উদ্বোধন করেন দ্য পেনিনসুলা চিটাগংয়ের চেয়ারম্যান মুস্তাফা তাহির আরশাদ ও জেনারেল ম্যানেজার সুমেধা গুনাবর্ধনা।
এ সময় হোটেলের বিভিন্ন বিভাগের প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ১৩ মে পর্যন্ত চলবে সপ্তাহব্যাপী এই বিশেষ আয়োজন।
উৎসবটিতে অতিথিদের জন্য রাখা হয়েছে খাঁটি চাইনিজ ও থাই খাবারের বৈচিত্র্যময় সমাহার।
এই ফেস্টে অতিথিরা উপভোগ করতে পারবেন জনপ্রিয় চাইনিজ ও থাই মেনুর সুস্বাদু অ্যাপেটাইজার, বিভিন্ন ধরনের স্যুপ, বৈচিত্র্যময় মেইন ডিসের পাশাপাশি থাকবে আকর্ষণীয় ডেজার্ট।
প্রতিটি পদ তৈরি করা হচ্ছে চীন ও থাইল্যান্ডের আসল স্বাদ ও রন্ধন ঐতিহ্য সামনে রেখে।বিশেষ এই আয়োজনে নির্বাচিত ব্যাংক কার্ডে রাখা হয়েছে নানা অফার।
এর মধ্যে একটি কিনলে একটি ফ্রি অফার পাওয়া যাবে ৩ হাজার টাকা নেটে এবং একটি কিনলে তিনটি ফ্রি অফার পাওয়া যাবে ৪ হাজার ৫০০ টাকা নেটে। পরিবার, বন্ধু-বান্ধব এবং করপোরেট অতিথিদের জন্য বুকিং দেওয়া হচ্ছে। বিস্তারিত ফোনে (০১৭৫৫৫৫৪৫৭৯) জানা যাবে।