বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
মহানগর

পাহাড়তলী খাদ্যদ্রব্য দোকান শ্রমিক ইউনিয়নের অভিষেক

পাহাড়তলী খাদ্যদ্রব্য দোকান শ্রমিক ইউনিয়ন এর নব নির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নব নির্বাচিত কমিটির সভাপতি মো. ইসমাইল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মানিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র প্রার্থী মো. রেজাউল করিম।
বিশেষ অতিথি ছিলেন ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক ও কাউন্সিলর প্রার্থী মো. নুরুল আমিন, যুগ্ন আহ্বায়ক সাবের আহম্মদ সওদাগর এম শওকত আলী, লুৎফুল হক খুশী, শেখ রাজিব আহম্মেদ, মুজিব, সৈয়দ খান, মোস্তফা মোল্লা, হেলালুল ইসলাম রাসেল।
এতে আরো উপস্থিত ছিলেন মো. ইসমাইল, মো. মানিক, মো. সুমন হাওলাদার, মো. রেজাউল করিম, আব্দুল জলিল, আবুল বশর, নুরনবী, মো. বাচ্চু, মো. আলী, মো. আলাউদ্দিন, মো. শাহজাহান, মো. ইসমাইল। বিজ্ঞপ্তি

---------