মহানগর

‘তরুণ প্রজন্মকে বই পড়ায় উৎসাহিত করতে হবে’

বই পড়া ও পড়ানোর উদ্যোগটি স্বাগত জানিয়ে পূর্বা গণ গ্রন্থাগারে বিভিন্ন লেখকের পঁয়ত্রিশটি বই অনুদান দিয়েছেন মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক সংগঠক দেওয়ান মাকসুদ।
পূর্বার সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের কাছে বইসমূহ হস্তান্তরকালে মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ বলেন, বই হচ্ছে শ্রেষ্ঠ আতœীয়।
বই পড়াকে যথার্থ হিসেবে সঙ্গী করে নিতে পারলে আমাদের জীবনের দুঃখ কষ্টের বোঝা অনেক কমে যাবে।
তরুণ প্রজন্মকে বই পড়ায় উৎসাহিত করতে বেসরকারি উদ্যোগে পূর্বা গণ গ্রন্থাগারের মতো আরো অসংখ্য পাঠাগার গড়ে তুলতে সমাজের বিত্তবানদের আহ্বান জানান তিনি। এ সময় আইডিইবি’র কেন্দ্রীয় সহ সভাপতি জাফর আহমেদ সাদেক, পাপন বড়ুয়া শাকিল, শুভাশীষ দাশ শুভ, সুকান্ত সরকার সহ পূর্বা’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি