মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
মহানগর

জুবিলী রোডে মাস্ক বিতরণ

করোনা ভাইরাস হতে রক্ষা পেতে নিজে এবং অন্যজনকে সচেতন করতে গতকাল জুবিলী রোড মার্চেন্টস্ অ্যাসোসিয়েশনস্থ দুই হাজার অধিক দোকানে জুবিলী রোড মার্চেন্টস্ এসোসিয়েশন এর সভাপতি আব্দুল হালিম সেলিমের ব্যক্তিগত উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়। ‘মাস্ক পড়ুন নিজে বাচুঁন অন্যদেরও বাঁচতে দিন’ এই সেøাগান নিয়ে এই মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণকালে সভাপতি সকল দোকান মালিক এবং কর্মচারীদের সচেতনতা ও জুবিলী রোডকে করোনা মুক্ত রাখতে সচেতন থাকার আহ্বান জানান। মাস্ক বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন জুবিলী রোড মার্চেন্টস্ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল ইসলাম, কার্যনিবার্হী সদস্য মো. জিয়াউল হক সোহেল, মো. আদর প্রমুখ। বিজ্ঞপ্তি

---------