শৈল-সৈকত ও দেশগ্রাম

চন্দনাইশে অধ্যক্ষ আমজাদ হোসেনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ »

চট্টগ্রামের চন্দনাইশে গাছবাড়ীয়া মমতাজ বেগম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেনের স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।
রোববার (২৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চন্দনাইশ পৌরসভার গাছবাড়ীয়া মমতাজ বেগম স্কুল এন্ড কলেজের এ ঘটনা ঘটে।
সরেজমিন দেখা যায়, সকাল ১০টায় বিদ্যালয়ে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্লাসের বাইরে অবস্থান করছে। পরে বিদ্যালয়ের মধ্যে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় অধ্যক্ষের স্বেচ্ছাচারিতা ও দুর্নীতি বিরুদ্ধে বিভিন্ন স্লোগান এবং পদত্যাগের দাবি জানান তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আল্টিমেটাম দিয়েছে। পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচির চালিয়ে যাওযার ঘোষনাও দেন।

-advertise-

ছবির ক্যাপশনঃ চন্দনাইশে গাছবাড়ীয়া মমতাজ বেগম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেনের পদত্যাগ ও বিচারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি