এ মুহূর্তের সংবাদ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ৪৩ জাহাজ থেকে পণ্য খালাস স্থগিত

সুপ্রভাত ডেস্ক »

টানা বর্ষণ ও সাগর উত্তাল থাকার কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য খালাস স্থগিত করা হয়েছে। ঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নেয় বন্দর কর্তৃপক্ষ।

-advertise-

মঙ্গলবার সন্ধ্যায় বহির্নোঙরে আমদানি পণ্যবাহী ৪৩টি মাদার ভেসেল (বড় জাহাজ) অবস্থান করছিল। এসব জাহাজ থেকে লাইটার জাহাজে (ছোট জাহাজ) পণ্য খালাস করে তা নদীপথে বিভিন্ন গন্তব্যে নিয়ে যাওয়ার কথা।

সূত্র জানায়, পতেঙ্গা আবহাওয়া অফিস থেকে চট্টগ্রাম বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়। এরপর থেকে ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নৌযান ও লাইটারেজ চলাচলের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়। যার কারণে নৌযানগুলো তীরে নোঙর করে রাখা হয়েছে। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন জেটিতে পণ্য খালাস ও ডেলিভারি কার্যক্রম চললেও তা ছিল সীমিত। বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট লোকজনের উপস্থিতিও কম ছিল। নগরী জলাবদ্ধ হয়ে পড়ার কারণে পণ্যবাহী গাড়ি চলাচলের সুযোগও ছিল না।