এ মুহূর্তের সংবাদ

আসন সমঝোতায় চট্টগ্রামে নৌকা বিহীন দুটো আসনে জাতীয় পার্টি

চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার আনিস ও চট্টগ্রাম-৮ এ সোলায়মান আলম শেঠ

নিজস্ব প্রতিবেদক »

জাতীয় পার্টিকে ২৬টি আসনে ছাড় দেওয়ার বিষয়টি চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। ১৪-দলীয় জোটের শরিকদের ৭টি আসনে ছাড় দেওয়ার কথা আগেই জানিয়েছে দলটি। ১৪ দলের শরিকেরা তাদের ভাগে পাওয়া আসনে নৌকা প্রতীক পাবে। আর মিত্র জাতীয় পার্টি নির্বাচন করবে লাঙ্গল প্রতীক নিয়ে।

-advertise-

আসন সমঝোতায় চট্টগ্রামে দুটো আসন পেতে যাচ্ছে জাতীয় পার্টি। আসন দু’টি হচ্ছে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালি-চান্দগাঁও)। চট্টগ্রাম-৫ আসনে নির্বাচন করবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও চট্টগ্রাম-৮ আসনে মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠ। এই দুই আসনে নৌকা প্রতীক নিয়ে কেউ নির্বাচন করবে না।