সুপ্রভাত ডেস্ক »
বুধবার দুপুরে হাসপাতালের একটি সূত্র জানান, ভোর ৬টা থেকে ৯টার মধ্যে ৬ নবজাতক মারা গেছে। নবজাতকের মৃত্যুর কারণ অবশ্যই হাসপাতাল থেকেও তদন্ত করে বের করা হবে।
এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিজস্ব গতিতে তদন্ত করে দেখছে।
শোনা যাচ্ছে অনেকেই অপারেটিভের এসি নিজেরাই বন্ধ করেছিল আবারও চালু করেছে তবুও বিষয়গুলো নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।
ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, একসঙ্গে ৬ নবজাতক মৃত্যুর খবর পাওয়া গেছে। ৬ নবজাতকের মৃত্যুর কারণ নিয়ে কাজ করা হচ্ছে। সিআইডির ফরেনসিক বিভাগ ঘটনাস্থলে অনেক আগেই এসে পৌঁছেছে। পোস্ট অপারেটিভ যারা মারা গেছে তাদের বয়স হবে এক থেকে দুই দিন।



















































