সুপ্রভাত বাংলাদেশ
একটি ফোনকলও হতে পারে হাসপাতালের ব্র্যান্ডের প্রথম পরিচয়
ফ্রেশার থেকে ফিউচার লিডার: কর্মক্ষেত্রে তরুণদের নতুন বাস্তবতা
২০ বছরে কর্ণফুলী ইপিজেডে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ
  • সর্বশেষ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • সর্বশেষ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

সিডিএ-র অভিযান : নকশা বহির্ভূত ভবন নির্মাণ, ২০ লাখ টাকা জরিমানা
বিনামূল্যে ৪৯ জনের চোখের ছানি অপারেশন করাবে লায়ন্স ক্লাব
পতেঙ্গায় সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে চসিকের অভিযান
দুদিনেই গাড়ির দখলে দেশের প্রথম সাইকেল ট্র্যাক
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি
ছবি আনিসুজ্জামান দুলাল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। ছবি: আনিসুজ্জামান দুলাল
দুর্গাপূজার কেনাকাটা জমজমাট, সন্ধ্যায় বাড়ছে ভিড়
ফটিকছড়িতে নিহত শিশু হালিমা আক্তার।
জমির বিরোধেই তিন বছরের শিশুকে প্রাণে মারল প্রতিবেশী!

সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া দেশে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়

নিজস্ব প্রতিবেদক
৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:১২ অপরাহ্ণ
শেয়ার

সুপ্রভাত ডেস্ক »

সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করা ছাড়া বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী উপলক্ষ্যে ঢাকেশ্বরী মন্দিরে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আজ শ্রীকৃষ্ণের জন্মদিন। এই পবিত্র দিনে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমরা অতীতেও ঢাকেশ্বরী মন্দিরে এসেছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করা ছাড়া আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারব না। সেই গণতন্ত্র কার্যকরও হবে না। কারণ গণতন্ত্র সব সম্প্রদায়ের মানুষের স্বাধীনতা, উৎসবের স্বাধীনতা ও নিজ নিজ ধর্মীয় আচার পালনের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।’

অতীতে দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বিভিন্ন সময় নির্যাতন-নিপীড়ন হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এসব ঘটনায় কখনো রাষ্ট্র বা সরকার নীরব থেকেছে, আবার কখনো পরোক্ষভাবে এসব কর্মকাণ্ডকে সমর্থন জানিয়েছে। এর ফলে দেশে বিচারহীনতার একটি সংস্কৃতি গড়ে উঠেছিল।

তিনি বলেন, ‘সেই জায়গা থেকে আমরা অভ্যুত্থানের পর বারবার বলেছি, দেশের বিচারব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। আমরা এখনো সেই আন্দোলন চালিয়ে যাচ্ছি।’

জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়ন করা গেলে দেশের বিচারব্যবস্থা আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, এর মাধ্যমে সব সম্প্রদায়ের মানুষের বিচার পাওয়ার একটি কার্যকর জায়গা তৈরি হবে।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা সরকারি দলে থাকি কিংবা বিরোধী দলে থাকি, সব রাজনৈতিক দলেরই দায়িত্ব হলো দেশে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখা।’

দেশের বর্তমান পরিস্থিতি কিছুটা স্থিতিশীল উল্লেখ করে তিনি বলেন, এই স্থিতিশীলতাকে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। এজন্য রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কৃতিতে পরিবর্তন আনা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা জরুরি।

হিন্দু সম্প্রদায়ের সঙ্গে দেশের অন্যান্য সম্প্রদায়ের ঐতিহাসিক বন্ধনের কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের হাজার বছরের ঐতিহ্য, এই সভ্যতা বহু সংস্কৃতি ও বহু ধর্মের আদান-প্রদান, মিথস্ক্রিয়া ও যোগাযোগের মাধ্যমে গড়ে উঠেছে। এই ঐতিহ্য আমাদের ধরে রাখতে হবে।’

জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি দেশের জন্য এবং এনসিপির জন্য আশীর্বাদ কামনা করে তিনি বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে বাংলাদেশকে বৈষম্যহীন দেশ হিসেবে গড়ে তুলতে তারা কাজ করে যাচ্ছেন।

Ad image
সিডিএ-র অভিযান : নকশা বহির্ভূত ভবন নির্মাণ, ২০ লাখ টাকা জরিমানা
বিনামূল্যে ৪৯ জনের চোখের ছানি অপারেশন করাবে লায়ন্স ক্লাব
পতেঙ্গায় সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে চসিকের অভিযান
দুদিনেই গাড়ির দখলে দেশের প্রথম সাইকেল ট্র্যাক
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি
ছবি আনিসুজ্জামান দুলাল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। ছবি: আনিসুজ্জামান দুলাল
দুর্গাপূজার কেনাকাটা জমজমাট, সন্ধ্যায় বাড়ছে ভিড়
খুলশীর সাবেক ওসি আবদুর রহিম।
বগাকাণ্ডে ‘চট্টগ্রামছাড়া’ ওসি আবদুর রহিম
মরদেহ আনা হচ্ছে ঢাকায়, রাউজানে দাফন করা হবে রোটনকে
ফটিকছড়িতে নিহত শিশু হালিমা আক্তার।
জমির বিরোধেই তিন বছরের শিশুকে প্রাণে মারল প্রতিবেশী!
সিএনজিতে গরু চুরি, ধাওয়া করে দুই নারীকে ধরল জনতা
পাঠক সমাবেশে পছন্দের বই বেছে নিচ্ছে শিশুরা
ব্যতিক্রমী পাঠাগার/ উঠোনজুড়ে বইয়ের আলো

আর্কাইভ

আরও পড়ুন

চট্টগ্রামে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তব্য রাখছেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ.জি.এম. মনিরুল হাসান সরকার।

দ্রুত মামলা নিষ্পত্তিতে সমন্বয়ের তাগিদ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের

প্রতিটি স্কুলে উন্নত কম্পিউটার ল্যাব নিশ্চিত করতে হবে : অর্থমন্ত্রী

আবারও আসছে গ্রাম সরকার

আইএফআইসি ব্যাংকের মামলায় জাবেদসহ ৬ জনের আটকাদেশ

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?