সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

সন্দ্বীপ এসোসিয়েশনের দায়িত্ব নিল মোশাররফ-আমজাদের কমিটি, যোগাযোগ উন্নয়নে অগ্রাধিকারের ঘোষণা
কর্ণফুলী তীরে অবৈধ ইটভাটা চলছে পরিবেশ অধিদপ্তরের নজরদারিতে!
হাজারে ক্যাশ আউট চার্জ ১১.৯৯ টাকা করল উপায়
বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করে চসিক।
বহদ্দারহাটে ফুটপাতজুড়ে বসানো দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ
জেলেদের চাল নিয়ে নয়ছয়- অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে নথি পাঠানোর নির্দেশ
সিঙ্গারা না পেয়ে ক্যান্টিনকর্মীর অণ্ডকোষ চেপে ধরা চিকিৎসক এপিকে নিষিদ্ধ

‘সবাই আইছে, আমার ছেলে কই?’

নিজস্ব প্রতিবেদক
৯ মার্চ ২০২২ ১১:২৮ অপরাহ্ণ
শেয়ার

সুপ্রভাত ডেস্ক »

বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলার পর প্রাণে বেঁচে যাওয়া নাবিকরা যখন নিরাপদে দেশে ফিরলেন, ওই হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ তখনও যুদ্ধের ময়দান ইউক্রেনে।
মা রাশিদা বেগম জানেন না, কখন পাবেন ছেলের লাশ; শেষবারের মতো দেখে চিরবিদায় দেবেন প্রিয় সন্তানকে।
বুধবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্য নাবিকদের গ্রহণ করতে স্বজনরা যখন এলেন আনন্দ নিয়ে, তখন রাশিদারা কেবল জানতে চাচ্ছিলেন, হাদিসুরের মরদেহ কবে মিলবে?
বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে বারবার মূর্ছা যাচ্ছিলেন রাশিদা; বলছিলেন, ‘সবাই আইছে, আমার ছেলে কই?’
ইউক্রেনে যুদ্ধের মধ্যে ওলভিয়া বন্দরে আটকে থাকাবস্থায় ২ মার্চ রকেট হামলার মুখে পড়ে বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। হামলায় নিহত হন ওই জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর।
আতঙ্ক ও ক্ষোভের মধ্যে পরদিন ৩ মার্চ জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে নাবিকদের বাংলার সমৃদ্ধি থেকে নামিয়ে আনা হয়। সেখান থেকে একটি শেল্টার হাউজের বাংকারে ঠাঁই নেয় নাবিকরা। পরে মলদোভা হয়ে তারা পৌঁছান রোমানিয়ায়। সেখান থেকে বিমানে দেশে ফেরেন এই জাহাজিরা।
তাদের ঢাকায় পৌঁছার খবর শুনে দুপুরে বিমানবন্দরের ভিআইপি ফটকের সামনে উপস্থিত হন নিহত হাদিসুরের পরিবারের সদস্যরাও।
দুপুর ১টার দিকে ওই ফটকে হঠাৎ করে এসে মেঝেতে গড়াগড়ি খেতে খেতে বিলাপ করতে থাকেন হাদিসুরের ছোট ভাই গোলাম মাওলা প্রিন্স।
‘আমার ভাই কই, আমার ভাই কই,’ ‘ভাই, ও আমার ভাই’ বলে বলে যখন তিনি মাতম করছিলেন, ঘটনার আকস্মিকতায় উপস্থিত কেউ বুঝে উঠতে পারছিলেন না কোন নাবিকের স্বজন তিনি।
সাংবাদিকরা জানতে চাইলে নিজের পরিচয় দিয়ে তখনও বিলাপ করছিলেন, কিছু সময় পরপর মেঝেতে পড়ে যাচ্ছিলেন তিনি। বলতে থাকেন, ’ভাইরে ভাই আয় তুই আমার ভাই কই। সবাই আসছে আমার ভাই কই?’
ঢাকার কবি নজরুল কলেজের অনার্সের শিক্ষার্থী প্রিন্স আরও বলতে থাকেন, ‘আমার ভাই মরতে পারে না। আমার ভাইয়ের লাশ চাই।’
কিছুদূর গিয়ে দেখা মেলে হাদিসুরের মা রাশিদা বেগম আর বাবা আব্দুর রাজ্জাকের মাস্টারের সঙ্গে। বিমানবন্দরে ছিলেন হাদিসুরের আরেক ভাই তারিকুল ইসলামও।
বরিশালের আঞ্চলিক ভাষায় বিলাপ করতে থাকেন হাদিসুরের মা রাশিদা। মাতম করতে করতে আকুতি জানান ছেলেকে ফেরানোর।
এক সাংবাদিকদের সঙ্গে কথা বলার একপর্যায়ে মাতম করতে করতে মেঝেতে লুটিয়ে পড়েন হাদিসুরের বাবা রাজ্জাক মাস্টারও।
বরগুনার অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক রাজ্জাকের চার ছেলেমেয়ের মধ্যে হাদিসুর ছিলেন মেজ। জাহাজে চাকরির সুবাদে বছরের একটি বড় সময় থাকতে হত বাইরে। সবশেষ বাড়ি এসেছিলেন মাস ছয়েক আগে। তবে পরিবারের সঙ্গে কথা হত নিয়মিত।
রাজ্জাক বলেন, ‘কীভাবে কী হয়েছে জানতে আসছি। কীভাবে মারা গেল আমার ছেলে, অন্যদের কাছ থেকে জানতে আসছি। আমার ছেলেকে কখন পাব, সেটার কিছু পাই কি-না, দেখতে আসছি।’
কবে নাগাদ মরদেহ আসতে পারে, সে বিষয়ে সরকার বা শিপিং করপোরেশেনের কারও সঙ্গে কথা হয়েছে কি না- এ প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের সাথে কেউ কথা বলেনি। পত্রিকা-টেলিভিশনে দেখছি, ৭-৮দিন নাকি লাগবে।’
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দুদিন আগে বলেছিলেন, হাদিসুরের লাশ ইউক্রেন থেকে আসতে কিছু সময় লাগবে।
মরদেহ দ্রুত ফেরানোর চেষ্টার কথা বুধবারও বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব-ইউরোপ উইংয়ের মহাপরিচালক সিকদার বদিরুজ্জামান।
তিনি বলেন, ‘আমাদের ভাই হাদিসুরের লাশ ওখানে আছে। তার পরিবারের সদস্যদের প্রতি আমরা আবারও সহমর্মিতা জানাচ্ছি। এবং তার দেহাবশেষ আমরা অতিসত্বর দেশে আনতে পারব।’
হাদিসুরের লাশ ফেরানোর বিষয়ে পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস কাজ করছে বলেও জানান তিনি।
হাদিসুরের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে এই কর্মকর্তা বলেন, ‘আপাতত তাদেরকে ফিরিয়ে আনা, তারপর তাদের পরিবারের জন্য যা কিছু করণীয়, সেটি আমরা অবশ্যই করব।’
হাদিসুরের লাশ ফেরানোর বিষয়ে বদিরুজ্জামান বলেন, ‘এটা টাইম ফিক্সড করা দুরূহ একটা ব্যাপার। আপনারা সেটা ভিজুয়ালাইজ করতে পারছেন। একটা যুদ্ধ, সেখানে মানুষ ঢুকতে পারছে না, আসতে পারছে না।’
সাংবাদিকরা যখন জাহাজের মাস্টার নূর ই আলম আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার সাথে কথা বলছিলেন, তখন এক কোণে দাঁড়িয়ে নিজেদের খবরটি শোনার চেষ্টা করছিলেন রাশিদারা।
হাদিসুরের বেঁচে ফেরা সহকর্মীদের সঙ্গে কথা বলে ছেলের খোঁজ নেওয়ার মনোবাসনার কথা জানালেও সেই সুযোগ মেলেনি রাজ্জাক মাস্টারদের।
বিমানবন্দরের আরেক ফটক দিয়ে বেরিয়ে হাদিসুরের সহকর্মীরা যখন বিমানবন্দর ছাড়ছিলেন, তখন আর খোঁজ নেওয়ার ফুরসৎ পাননি হাদিসুরের পরিবারের সদস্যরা।

Ad image
সন্দ্বীপ এসোসিয়েশনের দায়িত্ব নিল মোশাররফ-আমজাদের কমিটি, যোগাযোগ উন্নয়নে অগ্রাধিকারের ঘোষণা
কর্ণফুলী তীরে অবৈধ ইটভাটা চলছে পরিবেশ অধিদপ্তরের নজরদারিতে!
হাজারে ক্যাশ আউট চার্জ ১১.৯৯ টাকা করল উপায়
বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করে চসিক।
বহদ্দারহাটে ফুটপাতজুড়ে বসানো দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ
জেলেদের চাল নিয়ে নয়ছয়- অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে নথি পাঠানোর নির্দেশ
সিঙ্গারা না পেয়ে ক্যান্টিনকর্মীর অণ্ডকোষ চেপে ধরা চিকিৎসক এপিকে নিষিদ্ধ
চট্টগ্রামে এসপির আওয়ামী কানেকশন খতিয়ে দেখতে তদন্ত কমিটি, ফরেনসিকে দুই মোবাইল
চট্টগ্রাম বন্দরে প্যাকিং মেশিনের ঘোষণায় আমদানি করা চালানে সিগারেট তৈরির সাত ধরনের যন্ত্রপাতি শনাক্ত করেছে কাস্টমস গোয়েন্দারা।
প্যাকিং মেশিনের আড়ালে সিগারেট তৈরির পূর্ণাঙ্গ প্ল্যান্ট আনল জে আর বিজনেস ওয়ার্ল্ড
টাইগারপাসে ফ্লাইওভার থেকে পড়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের
বাকলিয়ায় বাড়ির সামনে ছুরিকাঘাতে খুন ১৯ মামলার আসামি

আর্কাইভ

আরও পড়ুন

চট্টগ্রামে এসপির আওয়ামী কানেকশন খতিয়ে দেখতে তদন্ত কমিটি, ফরেনসিকে দুই মোবাইল

আওয়ামী ‘কানেকশন’, চট্টগ্রামের এক এসপি ডিবির ‘হেফাজতে’, জব্দ দুই মোবাইল

বাল্যবিবাহের হলফনামা, আইনজীবীকে আদালতের কারণ দর্শানোর নির্দেশ

‘শেখ হাসিনা সন্ত্রাসী, তাকে পাসপোর্ট-এনআইডি দেবে না সরকার’

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?