সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

চট্টগ্রামে এসপির আওয়ামী কানেকশন খতিয়ে দেখতে তদন্ত কমিটি, ফরেনসিকে দুই মোবাইল
মনজুর আহমদ আর নেই
এইচএসসিতে ফেল করেও আবেদন করা যাবে চবিতে
আওয়ামী ‘কানেকশন’, চট্টগ্রামের এক এসপি ডিবির ‘হেফাজতে’, জব্দ দুই মোবাইল
রাউজানে প্রবাসীকে ছুরিকাঘাত, গ্রেপ্তার-পলাতক যুবদলের দুই নেতাই বহিষ্কার
ইংরেজির খাতা দেখতে চান ১১ হাজার শিক্ষার্থী, চট্টগ্রাম বোর্ডে পুনর্নিরীক্ষণের আবেদন পৌনে ১ লাখ

সংকট আরও বাড়বে

নিজস্ব প্রতিবেদক
২ জুন ২০২৩ ১০:০৭ অপরাহ্ণ
শেয়ার

সুপ্রভাত ডেস্ক »

প্রস্তাবিত বাজেটকে অসামঞ্জস্যপূর্ণ বর্ণনা করে তা চলমান অর্থনৈতিক সংকট উত্তরণে কতটা ভূমিকা রাখবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অর্থনীতির বিশ্লেষকরা।
তারা নিজেদের বিশ্লেষণে মূল্যস্ফীতি কমিয়ে আনা, বেসরকারি বিনিয়োগ বাড়ানো কিংবা ডলার সংকট কমানোর জন্য বিশেষ কোনো নীতি কৌশল বাজেটে দেখতে না পাওয়ার কথা জানাচ্ছেন। গবেষণা প্রতিষ্ঠান পিআরআইয়ের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ‘এই বাজেটে অর্থনীতির চলমান সংকট উত্তরণ হবে না, বরং আরও বাড়বে। রাজস্বের ঘাটতির কথা মনে রেখে সংকট উত্তরণের জন্য দরকার ছিল আরও ছোট আকারের বাজেট। অযথা এরকম উচ্চাভিলাষী বাজেট দিয়ে লাভ নেই।’
‘প্রবৃদ্ধিও হবে না, ইনফ্লেশন কমানো যাবে না। আমরা এখন গ্রোথ পথে চলে গেছি, আমরা এখন স্মার্ট বাংলাদেশে চলে গেছি; কিন্তু বর্তমান বাংলাদেশের আলোচনা নেই! আমাদের রাজস্ব নেই, টাকা ছাপিয়ে ব্যয় করতেছি। এটা সাসটেইনেবল না।’
গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সেখানে তিনি গড় মূল্যস্ফীতি ৬ শতাংশের মধ্যে রেখে ৭ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ঠিক করেছেন। খবর বিডিনিউজের।
প্রস্তাবিত এই ব্যয় বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটের (৬ লাখ ৬০ হাজার ৫০৭ কোটি টাকা) চেয়ে ১৫.৩৩ শতাংশ বেশি। টাকার ওই অংক বাংলাদেশের মোট জিডিপির ১৫.২১ শতাংশের সমান। বাজেটে আয় ও ব্যয়ের মধ্যে ঘাটতি থেকে যাচ্ছে রেকর্ড ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা, যা জিডিপির ৫ দশমিক ২ শতাংশ। সরকার এই ঘাটতি পূরণে এক লাখ দুই হাজার ৪৯০ কোটি টাকা ঋণ হিসাবে পেতে চাইছে। চাহিদার বাকি অর্থের জোগান নিতে চাচ্ছে অভ্যন্তরীণ অর্থায়ন থেকে। গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকনোমিক মডেলিং-সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক সেলিম রায়হান বলেন, ‘প্রস্তাবিত বাজেটের ফোকাস ঠিক নেই। ঠিকমতো প্রায়োরিটিগুলোকে সেট করা যায়নি। সে কারণে বাজেটে ৭ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি বলেন, আর মূল্যস্ফীতি ৬ শতাংশে ধরে রাখা বলেন-এগুলো বাস্তব সম্মত নয়।’
‘প্রাইভেট সেক্টরের বিনিয়োগে একটা ড্রামাটিক উন্নতির কথা বলা হয়েছে, বর্তমানে জিডিপির ২১ দশমিক ৮ শতাংশ থেকে বাড়িয়ে ২৭ দশমিক ৫ শতাংশে উন্নীত করা হবে- বলা হচ্ছে। এটা সম্পূর্ণ আনরিয়েলিস্টিক। বাংলাদেশের ইতিহাসে কখনও এক বছরে বেসরকারি খাতের বিনিয়োগ এভাবে বাড়েনি। এটা বাড়ানোর জন্য সেভাবে কোনো ইন্ডিকেশনও দেখছি না।’ তাহলে ফোকাস কী হওয়া উচিত ছিল, এ প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যেটা আমরা বার বার বলছিলাম যে, উচ্চ মূল্যস্ফীতির চাপ রয়েছে অর্থনীতিতে। সামষ্টিক অর্থনীতির একটা বড় ধরনের সমস্যা আছে। সেটিকে কীভাবে ঠিক করা যেতে পারে- তার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে পারতো। বাজেটে সেদিকে আলোচনা দুর্বল। ‘মূল্যস্ফীতির ক্ষেত্রে তিনটা জায়গা খুব গুরুত্বপূর্ণ ছিল। সেটা হচ্ছে মনিটরি পলিসি, ফিসক্যাল পলিসি ও বাজার ব্যবস্থাপনা। এসব বিষয়ে তেমন কোনো কথা নেই। গত এক বছর ধরে ইনফ্লেশন যে কমছে না- সে বিষয়ে তেমন কথা নেই। গত এক বছর ধরে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, সেগুলো কার্যকর হয়নি। যেগুলো নেওয়ার প্রয়োজন ছিল, সেগুলো নেয়নি।’
অধ্যাপক সেলিম বলেন, ‘তাহলে আমরা কিভাবে বুঝব যে- পরবর্তী অর্থবছরে কিছু উদ্যোগ নেওয়া হবে, যাতে ইনফ্লেশন কমে আসবে। এগুলো বাজেটে একদমই আলোচনায় নেই।’ ‘মুদ্রানীতির ক্ষেত্রে ইন্টারেস্ট রেটের ওপর একটা ক্যাপ দীর্ঘদিন ধরে রেখে দেওয়া হয়েছে। সে কারণে ইন্টারেস্ট রেটের মতো অসম্ভব শক্তিশালী একটা ইন্সট্রুমেন্টকে ফাংশন করতে দেওয়া হয়নি। ট্যাক্স পলিসির ক্ষেত্রে যে ধরনের অ্যাডজাস্টমেন্ট করে ইনফ্লেশন কিছুটা ইজি করা যেত, সেরকম বেশি কৌশল দেখিনি।’ বাজেট ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, ‘মোটের ওপর বাজেট ব্যবস্থাপনায় একটা বড় ঘাপলা রয়ে গেছে। বিভিন্ন ধরনের যে লুপহোলসগুলো আছে, প্রতিযোগিতা বিরোধী যে প্র্যাক্টিসগুলো আছে- এগুলোর বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া যায়নি। সে কারণে বিশ্ববাজারে জিনিসপত্রের দাম কমলেও বাংলাদেশের বাজারে দাম কমছে না।’
রাজস্ব আহরণের ক্ষেত্রেও অবাস্তব লক্ষ্য ঠিক করা হয়েছে উল্লেখ করে সেলিম রায়হান বলেন, ‘একটা আনরিয়েলিস্টিক টার্গেট ধরা হয়েছে। কর কাঠামোর বড় ধরনের সংস্কার না করে এই রাজস্ব আহরণ কিভাবে হবে? একইসঙ্গে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সেটা নিয়েও কোনো কথা নেই।’
‘বাজেটের ঘাটতি পূরণের জন্য সরকার ব্যাংক থেকে বড় ধরনের ঋণ নেবে। এই ঋণ যদি ব্যাংক থেকে সরকার নেয়, তাহলে বেসরকারি খাত ঋণ পাবে কোথায়? বেসরকারি খাত যদি ঋণ না পায়, তাহলে বেসরকারি খাতে এতবড় বিনিয়োগ হবে কোথা থেকে।’ বাজেটের ইতিবাচক দিক বলতে গিয়ে খুব বেশি কিছু খুঁজে পাননি সেলিম রায়হান।
‘হয়তো আর্থসামাজিক নিরাপত্তার ক্ষেত্রে ভাতাগুলো কিছুটা বাড়ানো হয়েছে। সেটাও সামান্য। এর বাইরে কার্বন ট্যাক্সের কথা বলা হচ্ছে, ফ্ল্যাট ও জমি রেজিস্ট্রেশনের কথা বলা হয়েছে। এগুলো হচ্ছে বাজেটের ইতিবাচক দিক। কিন্তু এর মধ্যে এমন একটা জিনিস নিয়ে আসা হয়েছে যে, কেউ যদি ৩৮টা বা ৪৪টা সেবা নিতে যায় তাহলে তাকে বাধ্যতামূলক দুই হাজার টাকা কর দিতে হবে। একজন নিম্ন আয়ের মানুষ একটা ট্রেড লাইসেন্স নিতে গেলেও দিতে হবে। কিন্তু যারা কর দেওয়ার যোগ্য কিন্তু ফাঁকি দিচ্ছে তাদের জন্য বিশেষ কিছু নেই। পুরো করের ব্যাপারটাই দুঃখজনক।’ বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক লিড ইকনোমিস্ট জাহিদ হোসেনও মনে করেন সময়োপযোগী বাজেট হয়নি।
তার কথায়, ‘এমন একটা বাজেটের দরকার ছিল- যেটা মূল্যস্ফীতি কমাবে, রিজার্ভের ওপর চাপ কমিয়ে ডলার সংকট কমাবে। যে ঘাটতি ধরা হয়েছে, বাজেটে সেটা মূল্যস্ফীতি ও রিজার্ভের ওপর চাপ বাড়াবে। রাজস্ব আদায়ের যে লক্ষ্য সরকার ধরেছে, সেখানে পরোক্ষ করের ওপর বেশি ভর করা হয়েছে। এটার ফলে রান্নাঘরের সরঞ্জাম হতে শুরু করে নিত্যপণ্যের ওপর কর বাড়বে। এটা মূল্যস্ফীতি কমানোর পক্ষে কাজ করবে না, বরং বাড়াবে।’ আইএমএফের শর্তগুলো বাজেটে অতিরঞ্জিত করে প্রয়োগ করা হয়েছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। ‘বাজেটে আইএমএফের কোন শর্তগুলোর প্রতিফলন ঘটছে?
দেখা যাচ্ছে, রাজস্ব আদায় জিডিপির ০.৫ শতাংশ বাড়ানোর কথা বলেছিল আইএমএফ, এতে প্রবৃদ্ধি হয় ১৯ শতাংশ। কিন্তু সরকার রাজস্ব আদায়ে ২৯ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ধরেছে। ওখানে আইএমএফের পরামর্শ বা শর্তের চেয়েও সরকার এগ্রেসিভ। সুতরাং এটা আইএমএফের পরামর্শের ভিত্তিতে নয়।’ ‘আইএমএফ বলছে, ভর্তুকি যৌক্তিকীকরণ করতে হবে। কিন্তু বাজেটে যৌক্তিকীকরণের কিছু তো দেখছি না। রপ্তানি কিংবা রেমিটেন্সে যৌক্তিকীকরণের কী আছে?’
অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বাজেটে তেমন কোনো কৌশল দেখতে পাচ্ছেন না বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ। তার ভাষ্য, ‘কিছু কিছু ইতিবাচক পদক্ষেপ আছে, তবে সেগুলো যে জনগণের কল্যাণ বয়ে আনবে- তাও নয়। কর্মসংস্থান বাড়ানের কোনো কৌশল বাজেটে নেই। সরকার ব্যাংক থেকে প্রচুর লোন নিয়ে নেবে। এগুলো হলে কর্মসংস্থান কভাবে হবে? তাদের কর্মসংস্থান না হলে মূল্যস্ফীতি তারা মোকাবেলা করবে কিভাবে?’
‘ডলার সংকট মোকাবেলা করার জন্য বাজেটে কোনো বক্তব্য নেই। এই পরিস্থিতিতে গ্রোথ রেট ৭ দশমিক ৫ কিভাবে অর্জন হবে?
ভালো বাজেট হয়নি। বড়জোর বলতে পারেন নির্বাচনমুখী বাজেট হয়েছে। কতগুলো প্রকল্প নিয়েছে, যার অর্থ হচ্ছে জনগণকে সিগনাল দেওয়া যে, আগামীতে আসতে পারলে আরও প্রকল্প নেওয়া হবে।’

Ad image
চট্টগ্রামে এসপির আওয়ামী কানেকশন খতিয়ে দেখতে তদন্ত কমিটি, ফরেনসিকে দুই মোবাইল
মনজুর আহমদ আর নেই
এইচএসসিতে ফেল করেও আবেদন করা যাবে চবিতে
আওয়ামী ‘কানেকশন’, চট্টগ্রামের এক এসপি ডিবির ‘হেফাজতে’, জব্দ দুই মোবাইল
রাউজানে প্রবাসীকে ছুরিকাঘাত, গ্রেপ্তার-পলাতক যুবদলের দুই নেতাই বহিষ্কার
সিঙ্গারা না পেয়ে এপিকে ক্যান্টিন কর্মীর অণ্ডকোষ চেপে ধরলেন চিকিৎসক
লন্ড্রি দোকানিকে পেটালেন এনসিপি নেত্রী, আওয়ামী লীগ-সংশ্লিষ্টতায় গ্রেপ্তার দেখাল পুলিশ
আওয়ামী ‘কানেকশন’, চট্টগ্রামের এক এসপি ডিবির ‘হেফাজতে’, জব্দ দুই মোবাইল
ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, চালকদের ন্যূনতম সুবিধাও দিতে নারাজ বিকডা!
জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী ইয়াছিনের ৬৫ দলিল রেজিস্ট্রি, সাময়িক বরখাস্ত সেই সাব-রেজিস্ট্রার

আর্কাইভ

আরও পড়ুন

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, চালকদের ন্যূনতম সুবিধাও দিতে নারাজ বিকডা!

প্রিন্টিং মেশিনের নামে ৪৬ কোটি টাকার চালান, এলো জাল সিগারেটের স্ট্যাম্প-প্রসাধনী!

চট্টগ্রাম বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর ব্যাগে ৮ লাখ টাকার নিষিদ্ধ ক্রিম

সংকটাপন্ন ব্যাংকে ৪৮১৩ কোটির এফডিআর! ঘুষ-কমিশন বাণিজ্যে কারা জড়িত, খুঁজছে বিপিসি

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?