এ মুহূর্তের সংবাদ

মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে আমির খসরু মাহমুদের মতবিনিময়

সুপ্রভাত ডেস্ক »

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী  মঙ্গলবার  (১০ জুন) সকাল ১১ টায় জামালখান চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই-বিপ্লব স্মৃতি হলে (৮ম তলা) কর্মরত সাংবাদিকদের সাথে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মতবিনিময় করবেন।

-advertise-

চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত উক্ত মতবিনিময় সভায় চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য, চট্টগ্রামে কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া, সরকারি/ বেসরকারি টেলিভিশন ও নিউজ পোর্টালের সাংবাদিকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি ।