এ মুহূর্তের সংবাদ

বিচার চলাকালীন দল হিসেবে আ. লীগের নিবন্ধন বাতিলের দাবি নাহিদের

সুপ্রভাত ডেস্ক »

আওয়ামী লীগের গণহত্যার বিচার চলাকালীন অবস্থায় দল হিসেবে তাদের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

-advertise-

সোমবার (৩১ মার্চ) সকালে রাজধানীর জুরাইনে কবরস্থানে জুলাই গনঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত শেষে এ কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, আওয়ামী লীগের বিষয়ে অবস্থান স্পষ্ট। তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। ৫ আগস্ট জনগণ রায় দিয়েছে, কীভাবে কার্যকর হবে তা দেখার বিষয়।

সব সময় জুলাই গনঅভ্যুত্থানে নিহত ও আহতদের পাশে জাতীয় নাগরিক পার্টি থাকবে বলেও মন্তব্য করেন নাগরিক পার্টির এই নেতা।