এ মুহূর্তের সংবাদ

বায়েজিদে বাসের ধাক্কায় প্রাণ গেল গার্মেন্টস শ্রমিকের

প্রতীকী ছবি

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় বাসের ধাক্কায় অরুণ দাশ (৫৯) নামের এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।

---------

রোববার (২৩ আগস্ট) সকাল আটটার দিকে বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের সামনে এই দুর্ঘটনা ঘটে। বাসের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত অরুণ দাশ বায়েজিদ বোস্তামী থানার জালালাবাদ এলাকার বালুছড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম সতীশ দাশ এবং মায়ের নাম নিয়তি বালা দাশ।

জানা গেছে, রোববার সকালে ভিজুয়াল গার্মেন্টসের সামনে একটি বাস সামনে থেকে এসে অরুণ দাশকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকাল সাড়ে আটটার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’