সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

নগরের বাইরের মানুষও সহযোগিতা চান শাহাদাতের কাছে: মীর হেলাল
দুই কোটি রাজস্ব ফাঁকির চেষ্টায় ধরা নিয়ালকো, কপারের নামে জাপানে পাঠাচ্ছিল স্ক্র্যাপ
এসপির বিরুদ্ধে জঙ্গল সলিমপুরের জমি ক্রেতার সংবাদ সম্মেলন, দলিল সামনে এনে পুলিশের পাল্টা জবাব
গ্রেপ্তার যুবলীগ নেতা হেলাল হাসান।
রাঙ্গুনিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
ফেনী নদীতে মিলল অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মরদেহ, কপালে আঘাতের চিহ্ন
দুই বছরে চট্টগ্রামের জন্য কী করেছেন মেয়র শাহাদাত?

বাংলাদেশ তাসখন্দ থেকে আফগান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে

নিজস্ব প্রতিবেদক
১৪ আগস্ট ২০২১ ১০:২৪ পূর্বাহ্ণ
শেয়ার
আফগানিস্তানের উত্তরের প্রদেশ থেকে বাস্তুচ্যুত আফগানরা, যারা তালেবান এবং আফগান নিরাপত্তা কর্মীদের মধ্যে লড়াইয়ের কারণে তাদের বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

সুপ্রভাত ডেস্ক »

আফগানিস্তানের চলমান পরিস্থিতি তাসখন্দ থেকে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। কাবুলে ১৯৭৯ সনের পর থেকে বাংলাদেশের কোনো দূতাবাস না থাকায় তৃতীয় কোনো দেশ থেকে আফগানিস্তানের পরিস্থিতি মনিটর করছে বাংলাদেশ।

বর্তমানে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ থেকে আফগান পরিস্থিতির ওপর নজর রাখছেন সেখানকার রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম। তিনি এই প্রতিনিধিকে বলেন, ঢাকায় আফগান দূতাবাসের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় খোঁজখবর রাখছে। আমি তাসখন্দ থেকে যা পাই তা ঢাকাকে অবহিত করছি। মিশনে একটি হটলাইন চালু করা হয়েছে। ই-মেইল নম্বরও দেয়া হয়েছে। তিনি বলেন, আমাদের সোর্স মারফত কিছু খবরাখবর পাচ্ছি। যেসব বাংলাদেশি সেখানে কর্মরত ছিলেন তাদের ব্যাপারেও আমরা খোঁজ-খবর রাখছি। বিশেষ করে, এনজিও কর্মিদের ব্যাপারেও আমরা খোঁজ রাখছি। চারজন বাংলাদেশি জেলে আছেন। আমরা তাদের মুক্ত করার চেষ্টা করছি। উজবেকিস্তান আফগানিস্তানের সীমান্ত বন্ধ করে দিয়েছে।

সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ওয়েবিনারে অংশ নিয়ে পররাষ্ট্র সচিব বলেন, দক্ষিণ এশিয়ার ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র আফগানিস্তানে শান্তির পতাকা উড়ছে, এমনটাই দেখতে চায় বাংলাদেশ। আমরা চাই, কাবুলের রাজনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠিত হোক। তালিবানের পুনরুত্থানে সেখানে দূতাবাস রয়েছে এমন দেশগুলো বিচলিত। তাদের নাগরিক এবং কূটনীতিকদের অবিলম্বে কাবুল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। অনেক দেশ সরাসরি তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে গেছে। বাংলাদেশের যেহেতু দূতাবাস নেই সে কারণে কূটনীতিকদের নিয়ে কোনো দুশ্চিন্তা নেই।

বিশ্বের বৃহত্তম এনজিও ব্র্যাকের কয়েক হাজার কর্মী সেখানে কর্মরত রয়েছেন। ২০০২ সন থেকে সংস্থাটি সেখানে শিক্ষা, কারিগরি ও স্বাস্থ্য প্রকল্পে কাজ করে যাচ্ছে। ১৪টি প্রদেশের ৯৫টি এলাকায় রয়েছে ব্র্যাকের নেটওয়ার্ক। বাংলাদেশের এই নাগরিকদের ফিরিয়ে আনার ব্যাপারে ব্র্যাকের তরফে সরকারের কাছে কোনো অনুরোধ জানানো হয়নি এখন পর্যন্ত। এ সম্পর্কে রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম জানিয়েছেন, আমাদের কাছে কোনো অনুরোধ আসলে আমরা অবশ্যই বিবেচনা করবো।

ওদিকে ব্র্যাক জানিয়েছে, আফগানিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সেনা প্রত্যাহার শুরুর পর থেকে দেশটিতে ক্রমবর্ধমান সহিংসতার পরিপ্রেক্ষিতে ব্র্যাক তার কর্মীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নিয়েছে। আফগানিস্তানে কর্মরত কর্মীদের ঝুঁকি নিরসন করে তাদের সুরক্ষা এবং নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে ব্র্যাক ইন্টারন্যাশনাল, জানিয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক শামেরান আবেদ।

গত ১৯ বছরের বেশি সময় ধরে দেশটিতে শিক্ষা, স্বাস্থ্য, কমিউনিটির উন্নয়ন, করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত সহায়তা, মানবিক সহায়তা এবং খাদ্য নিরাপত্তা সংক্রান্ত সেবা দিয়ে আসছে ব্র্যাক ইন্টারন্যাশনাল। দেশটির দশটি প্রদেশে প্রায় তিন হাজার ব্র্যাক কর্মী কাজ করছেন। এদের মধ্যে ১২ জন বাংলাদেশিসহ প্রবাসী ১৪ জনকে নিজ নিজ দেশে ফিরিয়ে আনা হচ্ছে। প্রবাসী কর্মীদের মধ্যে তিনজন বাংলাদেশিসহ ৫ জন ছুটিতে দেশটির বাইরে ছিলেন। যাদের আফগানিস্তান ফিরে যেতে নিষেধ করা হয়েছে। বাকি ৯ জন বাংলাদেশির মধ্যে তিনজন দেশটি থেকে আজ শুক্রবার বিমানযোগে রওনা দিয়েছেন এবং বাকি ৬ জনের আগামী ২২ তারিখের মধ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।

সূত্র : ভিওএ

Ad image
নগরের বাইরের মানুষও সহযোগিতা চান শাহাদাতের কাছে: মীর হেলাল
দুই কোটি রাজস্ব ফাঁকির চেষ্টায় ধরা নিয়ালকো, কপারের নামে জাপানে পাঠাচ্ছিল স্ক্র্যাপ
এসপির বিরুদ্ধে জঙ্গল সলিমপুরের জমি ক্রেতার সংবাদ সম্মেলন, দলিল সামনে এনে পুলিশের পাল্টা জবাব
গ্রেপ্তার যুবলীগ নেতা হেলাল হাসান।
রাঙ্গুনিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
ফেনী নদীতে মিলল অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মরদেহ, কপালে আঘাতের চিহ্ন
‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দীন গ্রেপ্তার
দুই কোটি রাজস্ব ফাঁকির চেষ্টায় ধরা নিয়ালকো, কপারের নামে জাপানে পাঠাচ্ছিল স্ক্র্যাপ
দুই বছরে চট্টগ্রামের জন্য কী করেছেন মেয়র শাহাদাত?
৪৪ কোটি টাকার প্রকল্পে নতুন রূপ পাচ্ছে ভেনম রিসার্চ সেন্টার
সিটি গেটে ৫ কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার বাঁশখালীর সুধীর।
সিটি গেটে পুলিশের তল্লাশিতে বেরোল ৫ কোটি টাকার স্বর্ণ, চোরাকারবারি বাঁশখালীর সুধীর ধরা

আর্কাইভ

আরও পড়ুন

অভিশংসনের পর গ্রেপ্তার প্যারাগুয়ের প্রেসিডেন্ট

নোয়াখালী, চট্টগ্রাম বন্দর ও সিলেট ‘পুনরুদ্ধারের’ সময় এসেছে: বিজেপি এমপি দুবে

কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের জয়, চাপে ট্রাম্প

ছবির ক্যাপশণ পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসের পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান।

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?