সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

চট্টগ্রামে এসপির আওয়ামী কানেকশন খতিয়ে দেখতে তদন্ত কমিটি, ফরেনসিকে দুই মোবাইল
মনজুর আহমদ আর নেই
এইচএসসিতে ফেল করেও আবেদন করা যাবে চবিতে
আওয়ামী ‘কানেকশন’, চট্টগ্রামের এক এসপি ডিবির ‘হেফাজতে’, জব্দ দুই মোবাইল
রাউজানে প্রবাসীকে ছুরিকাঘাত, গ্রেপ্তার-পলাতক যুবদলের দুই নেতাই বহিষ্কার
ইংরেজির খাতা দেখতে চান ১১ হাজার শিক্ষার্থী, চট্টগ্রাম বোর্ডে পুনর্নিরীক্ষণের আবেদন পৌনে ১ লাখ

প্রথমদিনে ফেরিতে দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক
১ আগস্ট ২০২৩ ১০:৩৪ অপরাহ্ণ
শেয়ার

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর দাঁড়িয়ে প্রায় শতবর্ষী কালুরঘাট সেতু। মঙ্গলবার (১ আগস্ট) সংস্কারের জন্য সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধের প্রথমদিনেই মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণকে। যানবাহন ও যাত্রী পারাপারে দু’টি ফেরি চালুর কথা থাকলেও চলছে একটি। এদিকে, জোয়ারের পানিতে ডুবে যাওয়া পল্টুন পাড়ি দিয়েই লোকজনকে উঠতে হচ্ছে তীরে। নদীর দুই তীরে ঘণ্টার পর ঘণ্টা ঠাঁই দাঁড়িয়ে থাকছে গাড়ি। ফলে দুই তীরেই কয়েক কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে যানজট।

বোয়ালখালী উপজেলা ও পটিয়ার একাংশের কয়েক লাখ মানুষের শহরে যাতায়াতের মূল মাধ্যম কালুরঘাট সেতু। মঙ্গলবার সকাল থেকে সেতু বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এ দুই উপজেলার লাখো মানুষ। ঠিক সময়ে কর্মস্থলে পৌঁছতে না পারা মানুষের পাশাপাশি রোগীদের দুর্ভোগের চিত্রও দেখা গেছে সেতু এলাকায়। অথচ পুরাতন সেতু সংস্কার নয়, এলাকার জনগণ চেয়েছিল নতুন সেতু। বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের নেতারা বলছেন, নতুন সেতু চেয়ে পেলাম ফেরি। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

সংস্কারের জন্য তিন মাস অর্থাৎ ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে কালুরঘাট রেলসেতু। মঙ্গলবার সকালে সেতুর দুইপাশে ব্যারিকেড বসিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ। তিন মাস ধরে অবর্ণনীয় দুর্ভোগের আশঙ্কায় এক নারী বললেন, ‘বোয়ালখালীতে জন্ম নেওয়া আমাদের জন্য অভিশাপ।’

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রকৌশল বিভাগের তথ্যানুযায়ী, পর্যটন শহর কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচলের ক্ষেত্রে রেল কর্তৃপক্ষের ‘মাথাব্যাথা’ প্রায় শতবর্ষী জরাজীর্ণ কালুরঘাট সেতু। সেতুর অবস্থা এমন, এর ওপর দিয়ে কক্সবাজারগামী ভারী ইঞ্জিনের ট্রেন নেওয়া অসম্ভব। তাই কালুরঘাট সেতু সংস্কার করতে হচ্ছে। বর্তমানে এই সেতুতে ট্রেনের গতি ১০ কিলোমিটার। সংস্কারের পর ৫০-৬০ কিলোমিটার হবে।

সংস্কারের জন্য গত ১৮ জুন ঠিকাদার প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের সঙ্গে চুক্তি করে রেলওয়ের পূর্বাঞ্চলের প্রকৌশল বিভাগ। ৪৩ কোটি টাকা ব্যয়ে এই সেতুর সংস্কার কাজ আজ মঙ্গলবার অর্থাৎ ১ আগস্ট থেকে শুরু হলো। খবর সারাবাংলা।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী আবু জাফর মিঞা বলেন, ‘সেতু সংস্কারের জন্য প্রয়োজনীয় ইক্যুইপমেন্ট সেখানে নেওয়া হয়েছে। মোবিলাইজেশনের কাজও আজ-কালের মধ্যে শুরু হয়ে যাবে। বুধবার থেকে সেতু ও রেললাইনের বিভিন্ন অংশ সংস্কারের জন্য ভাঙার কাজও শুরু হয়ে যাবে।’

এদিকে, সেতু বন্ধ হয়ে যাওয়ায় যানবাহন ও যাত্রী পারাপারে ফেরি চালু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। শুরুতে তারা জানিয়েছিল, একইসঙ্গে একইসময়ে দুইটি ফেরি চলাচল করবে। আরেকটি ফেরি স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

কিন্তু মঙ্গলবার সকালে নগরীর চান্দগাঁও থানার কালুরঘাটে নদী তীরে গিয়ে দেখা গেছে, চালু হয়েছে একটি ফেরি। নদীতে জোয়ারের কারণে এবং ভাটার সময়ও পানির উচ্চতা বেড়ে যাওয়ায় সেই ফেরি সহজে চলাচল করতে পারছে না। ফেরির প্রবেশমুখের আরও অন্তত ১০০ থেকে ১৫০ গজ দূরে সড়কের পাশে স্থাপন করা হয়েছে টোলবাক্স।

গাড়ি প্রবেশের সময় সেখানে দাঁড়িয়ে প্রথমে টাকা জমা দিয়ে টিকিট নিতে হচ্ছে। টোল নেওয়ার কাজও চলছে ধীরগতিতে। ফলে যানবাহন আটকে যানজটের সৃষ্টি হচ্ছে। অন্যদিকে, ধারণক্ষমতা অনুযায়ী গাড়ি পেতে ফেরিকে অপেক্ষা করতে হচ্ছে কমপক্ষে একঘণ্টা কিংবা তারও বেশি। একই অবস্থা নদীর অপর তীর বোয়ালখালী অংশেও। গাড়ি নিয়ে অপর তীরে গিয়ে সেই গাড়ি নামিয়ে সেখান থেকে আরও যানবাহন নিয়ে ফিরতে ফেরির একবার যাওয়া-আসায় দুই ঘণ্টারও বেশি সময় লাগছে।

নদীর দক্ষিণ তীরে বোয়ালখালীর পূর্ব কালুরঘাটে বাড়ি ডেইজি বড়ুয়ার। এক ছেলে ও এক মেয়ে পড়েন শহরে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকার একটি স্কুলে। প্রতিদিন তিনিই সন্তানদের স্কুলে আনা-নেওয়া করেন। মঙ্গলবার দুপুরে স্কুলছুটির পর সন্তানদের নিয়ে নদী পার হতে তাকে ঠাঁই দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এক ঘণ্টারও বেশি সময়।

ডেইজি বড়ুয়া বলেন, ‘ছেলেমেয়েগুলোকে স্কুলে ভর্তি করেছি শহরে। তখন তো আর জানতাম না বছরের মাঝামাঝিতে এসে ব্রিজে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে। তিন মাস নাকি গাড়ি চলবে না ! প্রতিদিন স্কুলে কিভাবে আসব-যাব, বুঝতে পারছি না। এই যন্ত্রণার শেষ কখন হবে জানি না।’

মধ্যপ্রাচ্যের একটি দেশ থেকে ফিরে বোয়ালখালীর কধুরখীল গ্রামে বাড়ি যাবার পথে পরিবারের সদস্যদের নিয়ে আটকা পড়েন ফারুক মোহাম্মদ জসিম। সারাবাংলাকে তিনি বলেন, ‘দুই-আড়াই ঘণ্টা হলো, বসে আছি। গাড়িতেই বসে আছি। ফেরি আসছে না, গাড়ি পার হতে পারছে না। আমার ছোট বাচ্চাগুলো গরমে অতীষ্ঠ হয়ে পড়েছে।’ ফারুকের স্ত্রী এসময় বলেন, ‘বোয়ালখালীতে জন্ম নেওয়া অভিশাপ। আমরা কী পাপ করেছিলাম, সেজন্য বোয়ালখালীতে জন্ম নিয়েছি।’

বোয়ালখালীর বহদ্দারপাড়া এলাকার বাসিন্দা মো. ফয়সাল বলেন, ‘ফেরি চালুর কথা ছিল দু’টি, চালু হয়েছে একটি। আবার ফেরিতে ওঠার আগে টোলবাক্সের সামনে দাঁড়িয়ে টিকিট নিতে হচ্ছে। অথচ ফেরিতে গাড়ি থেকে টাকা তুলে টিকিটি দেওয়া যেত। রাস্তায় জ্যাম লেগে যাচ্ছে। ফেরি থেকে যেখানে নামিয়ে দেওয়া হচ্ছে, সেখানে এক হাঁটু পানি। এদের কোনো পরিকল্পনার ঠিক নেই।’

বোয়ালখালীতে দুই ঘণ্টারও বেশি আটকে থেকে পার হয়ে শহরে আসতে পেরেছে একটি সিএনজি অটোরিকশা। নুরুল আলম নামে প্রায় ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে নিয়ে তার স্বজনরা যাচ্ছেন ডাক্তারের কাছে। অসুস্থ মানুষটিকে হাঁসফাস করতে দেখা গেছে।

বোয়ালখালীর পশ্চিম কধুরখীল এলাকার বাসিন্দা মো. করিম বলেন, ‘যে অবস্থা দেখছি, সিরিয়াস রোগী থাকলে গাড়ির মধ্যেই মারা যাবে। ফেরি ছোট, তার ওপর চালু করেছে একটা। আমাদের অপরাধ কী, বুঝতে পারলাম না।’

আশরাফ উদ্দিন নামে এক ব্যক্তি বলেন, ‘চান্দগাঁওয়ে আমার ব্যবসা আছে, বোয়ালখালীতেও আছে। আমি ডেইলি চার-পাঁচবার বোয়ালখালীতে আসা-যাওয়া করি। এখন যে অবস্থা, বোয়ালখালীর দোকান বন্ধ করে দিতে হবে।’

দু’টি ফেরির বদলে একটি চালু ও ভোগান্তির বিষয়ে জানতে চাইলে সওজের চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, ‘প্রথমদিনে একটি চালু হয়েছে। আরেকটি হয়ে যাবে। একটু সময় দেন। ভোগান্তি থাকবে না। প্রথমদিনে টুকটাক প্রবলেম তো হতেই পারে। নতুন সংসার শুরু করলেও তো একটু ঝামেলা হয় প্রথমে।’

ফেরির পল্টুন পানিতে ডুবে যাওয়া ও টোলবক্সে ধীরগতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘পূর্ণিমা চলছে। নদীতে জোয়ারের উচ্চতা বেশি। ভাটার সময়ও পানি থাকছে। এজন্য পল্টুন ডুবে গেছে। পূর্ণিমার জোয়ার শেষ হলে এই সমস্যা থাকবে না। টোলবাক্সের বিষয়টা আমরা সমাধান করে ফেলব।’

সওজের তথ্যানুযায়ী, কালুরঘাট এলাকায় ফেরি করে কর্ণফুলী নদী পার হতে হলে ট্রেইলারকে প্রতিবার টোল দিতে হবে ৫৬৫ টাকা। ভারি ট্রাক বা কাভার্ড ভ্যানের লাগবে সাড়ে চার’শ টাকা, মাঝারি ট্রাকের ২২৫ টাকা, ছোট ট্রাকের ১৭০ টাকা। বড় বাসের (৩১-আসনের বেশি) টোল ২০৫ টাকা, মিনিবাসের ১১৫ টাকা। কৃষিকাজে ব্যবহৃত যানের (পাওয়ার টিলার, ট্রাক্টর) টোল নির্ধারণ করা হয়েছে ১৩৫ টাকা। মাইক্রোবাস, পিকআপের টোল ৯০ টাকা, ব্যক্তিগত গাড়ির (প্রাইভেটকার) ৫৫ টাকা, ব্যাটারিচালিত ৩ ও ৪ চাকার গাড়ির জন্য ২৫ টাকা, মোটরসাইকেলের জন্য ১০ টাকা ও রিকশা, ভ্যান, বাইসাইকেল ও ঠেলাগাড়ির টোল দিতে হবে পাঁচ টাকা করে।

কর্ণফুলী নদীর ওপর নির্মিত কালুরঘাট রেলসেতু দিয়ে বর্তমানে বড় বাস, ট্রাক-জাতীয় যানবাহন চলাচল দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ বড় যানবাহনকে কালুরঘাট সেতু এড়িয়ে শাহ আমানত সেতু দিয়ে দক্ষিণ চট্টগ্রামে যাওয়া-আসার পরামর্শ দিয়েছে।

উল্লেখ্য, প্রায় ১০০ বছর বয়সী কালুরঘাট সেতু দিয়ে ট্রেনের পাশাপাশি যানবাহনও চলে। একমুখী সেতুর একপাশে গাড়ি উঠলে আরেকপাশ বন্ধ থাকে। ফলে দীর্ঘ যানজটের ভোগান্তি চলছে তিন দশকেরও বেশি সময় ধরে। ১৯৯১ সাল থেকে প্রত্যেক জাতীয় সংসদ নির্বাচনে কালুরঘাট সেতু নির্মাণের বিষয়টি রাজনৈতিক দল নির্বিশেষে প্রার্থীদের প্রচারণা ও প্রতিশ্রুতিতে গুরুত্ব পেয়ে আসছে।

Ad image
চট্টগ্রামে এসপির আওয়ামী কানেকশন খতিয়ে দেখতে তদন্ত কমিটি, ফরেনসিকে দুই মোবাইল
মনজুর আহমদ আর নেই
এইচএসসিতে ফেল করেও আবেদন করা যাবে চবিতে
আওয়ামী ‘কানেকশন’, চট্টগ্রামের এক এসপি ডিবির ‘হেফাজতে’, জব্দ দুই মোবাইল
রাউজানে প্রবাসীকে ছুরিকাঘাত, গ্রেপ্তার-পলাতক যুবদলের দুই নেতাই বহিষ্কার
সিঙ্গারা না পেয়ে এপিকে ক্যান্টিন কর্মীর অণ্ডকোষ চেপে ধরলেন চিকিৎসক
লন্ড্রি দোকানিকে পেটালেন এনসিপি নেত্রী, আওয়ামী লীগ-সংশ্লিষ্টতায় গ্রেপ্তার দেখাল পুলিশ
আওয়ামী ‘কানেকশন’, চট্টগ্রামের এক এসপি ডিবির ‘হেফাজতে’, জব্দ দুই মোবাইল
ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, চালকদের ন্যূনতম সুবিধাও দিতে নারাজ বিকডা!
জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী ইয়াছিনের ৬৫ দলিল রেজিস্ট্রি, সাময়িক বরখাস্ত সেই সাব-রেজিস্ট্রার

আর্কাইভ

আরও পড়ুন

রাঙ্গুনিয়ায় সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তরুণের

জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী ইয়াছিনের ৬৫ দলিল রেজিস্ট্রি, সাময়িক বরখাস্ত সেই সাব-রেজিস্ট্রার

নিজের অস্ত্র নেই, অন্যের পিস্তলের ছবি দেখিয়েই চাঁদা আদায় করতেন ‘বুলেট হৃদয়’

টেকনাফে যুবলীগের মিছিল ঠেকানোয় হামলা, দায়ের কোপে গুরুতর আহত পুলিশ সদস্য

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?