
পেকুয়া প্রতিবেদকঃ কক্সবাজারের পেকুয়ার রাজাখালী ইউনিয়নে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজাখালী সবুজ বাজার ষ্টেশনে শাহ আবদুল মালেক মহিউদ্দিন আল-কুতুবী ফিশিং এন্টারপ্রাইজ এর উদ্যােগে এ খাদ্য সহায়তা বিতরণ করেন রাজাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম।
এ সময় প্রধান অতিথি হিসেবে রাজাখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু জাফর এমএ, বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ও রাজাখালী ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল আবছার বদুসহ রাজাখালী ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিতরণকালে রাজাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। এই কার্যক্রম অব্যহত থাকবে।







































