সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

এসপির ‘আওয়ামী কানেকশন’ কাণ্ডের পর বদলি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাংগীর চার দিনের রিমান্ডে
রাঙ্গুনিয়ায় তিন অবৈধ ইটভাটার গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
ভালো মানুষেরা রাজনীতিতে না আসায় জায়গা করে নেয় খারাপরা: নুরুল আমিন
এসপির রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে পুলিশের দায় নেই: কমিশনার
ভাসমান ইনটেক ঘুচাবে ওয়াসার পানির ঘাটতি

দুর্ধর্ষ শিবির ক্যাডার নাসিরের মৃত্যুদণ্ড দাবি

নিজস্ব প্রতিবেদক
৯ মার্চ ২০২১ ৩:৫৮ অপরাহ্ণ
শেয়ার

সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক <
ফটিকছড়িতে জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় হারুন বশর হত্যা মামলার ১ নম্বর আসামি ইসলামী ছাত্রশিবিরের দুর্ধর্ষ ক্যাডার নাসির উদ্দিনসহ সব আসামির মৃত্যুদণ্ড দাবি করেছেন হত্যার প্রত্যক্ষদর্শী ও মামলার সাক্ষী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। এছাড়া গত ২৯ বছরেও ওই হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় তিনি আক্ষেপ প্রকাশ করেন।
গত ১ মার্চ দৈনিক আজাদী পত্রিকায় সাক্ষী না আসায় ‘ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ওপর হামলা ও হত্যাকাণ্ডের’ ঘটনায় দায়ের হওয়া মামলা বিলম্বিত হওয়ার খবর প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সংসদ সদস্য মোশাররফ হোসেন ঐদিনের ঘটনার বর্ণনা তুলে ধরে বলেন, ‘১৯৯২ সালের ৮ মে। বিএনপি তখন ক্ষমতায়। জামায়াত-শিবির তাদের লালিত-পালিত। ঘটনা আমার নিজের চোখে দেখা। তখন আমি ফটিকছড়ি গিয়েছিলাম ছাত্রলীগের সম্মেলনে। আমার সঙ্গে প্রয়াত নেতা ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ারও ছিলেন। সম্মেলন চলছিল, দুপুর ১টার দিকে হঠাৎ শিবিরের একটি সশস্ত্র বাহিনী ট্রাকে-বাসে এসে আক্রমণ শুরু করে। সেখানে আমাদের ছাত্রলীগকর্মী জমির উদ্দিনকে গুলি করে হত্যা করা হয়। এরপর চারদিকে ছোটাছুটি শুরু হলে আমি এবং রফিকুল আনোয়ার পার্শ¦বর্তী স্কুলের অফিসে আশ্রয় নিই। দেখলাম, পুলিশের সামনে দিয়ে ট্রাকে-বাসে করে অস্ত্র হাতে নিয়ে শিবিরের সন্ত্রাসীরা হত্যাকাণ্ড ঘটিয়ে চলে যাচ্ছে।’
তিনি বলেন, ‘ঘটনার সময় পুলিশ কিছুই করেনি। সম্মেলন পণ্ড হয়ে গেল। আমরা জমিরের জানাজা পড়ে শহরের উদ্দেশে রওনা দিই। হাটহাজারী হয়ে গেলে সন্ত্রাসীরা আক্রমণ করতে পারে এটা ভেবে আমি তখন রুট পরিবর্তন করে ফটিকছড়ির নানুপুরে গেলাম। সেখান থেকে মোহাম্মদ তকীর হাট হয়ে রাউজান দিয়ে শহরে যাব ঠিক করলাম। নানুপুরে আমাদের দলের লোকজনের সঙ্গে দেখা হল। তাদের সঙ্গে কথাবার্তা বলে গাড়িতে উঠলাম। আমি গাড়ির সামনের সিটে বসলাম আমাদের দলের নেতা হারুন বশরকে নিয়ে। সম্মেলনের কিছুদিন পূর্বে শিবিরের সন্ত্রাসীদের হামলায় হারুন বশর পঙ্গু হয়ে গিয়েছিলেন। আমি তাকে সামনের সিটে বসালাম।’
তিনি আরো বলেন, ‘ঐদিন সন্ধ্যার পর আমরা মোহাম্মদ তকীর হাটে পৌঁছালাম। হঠাৎ চারদিক থেকে ২০-২৫ জন সশস্ত্র লোক এসে আমাদের গাড়ি ঘিরে ভাঙচুর শুরু করলে গাড়ি থেকে বের হয়ে বললাম, আমি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তোমরা কি চাও? হারুন বশরকে গাড়ি থেকে বের করে চাকার ওপর বসাল। ব্রাশফায়ার করার মুহূর্তে আমি সামনে দাঁড়িয়ে গেলাম। আমি বললাম, সে একজন পঙ্গু মানুষ, তাকে ছেড়ে দাও। ডোন্ট কিল হিম, ইফ ইউ ওয়ান্ট কিল মি। তারা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ব্রাশফায়ার করে হারুন বশরকে খুন করল।’
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘এরপর আমার মাথায় রাইফেল ঠেকিয়ে নাছির বলল, ‘আঁরে চিনি ল, আর নাম নাসির।’ আমার সঙ্গে ধস্তাধস্তি হল। রাইফেলের বাট দিয়ে আমাকে বেদম মারল। তখন গাড়ির পেছন থেকে তখনকার ছাত্রলীগ নেতা জসীম উদ্দিন শাহ, ইউনুচ গণি, মুক্তিযোদ্ধা আবু আহমেদ বের হয়ে আসল। সন্ত্রাসীরা আমাকে ছেড়ে দিয়ে ধর, ধর বলে তাদের ধাওয়া শুরু করল। এই সুযোগে আমি পাশের একটি খালে লাফ দিই। সেখানে পাটিপাতা ছিল, এর ভেতরে আমি শুয়ে থাকি। সন্ত্রাসীরা আবার ফিরে এসে এলোপাতাড়ি ব্রাশফায়ার শুরু করল। কিন্তু অন্ধকারে তারা আমাকে দেখতে পায়নি। আমাকে না পেয়ে চলে গেল। আমি হামাগুড়ি দিয়ে দিয়ে খালপাড় থেকে কিছুদূর গেলাম। হেঁটে স্থানীয় আবদুল্লাহপুর বাজারে পৌঁছলাম।’
মোশাররফ বলেন, ‘এই ঘটনা এখানে যা বললাম, হুবহু আদালতে সাক্ষ্য দিয়েছি। জজ সাহেবের সামনেও বলেছি এবং আমি নাসিরকে কাঠগড়ায় শনাক্ত করেছি। এটা আমার চোখে দেখা। আমার চোখের সামনে হত্যাকাণ্ড হয়েছে। নাসিরকে তো অবশ্যই ফাঁসি দেওয়া উচিত। সে এক নম্বর আসামি। সাক্ষীর অভাবে বিচার হচ্ছে না, এটা ভুল বক্তব্য। আমার গাড়িচালক ইদ্রিস, মুক্তিযোদ্ধা আবু আহমেদ তো এখনও আছে। জিজ্ঞেস করলে তারাও বলতে পারবে।’
তিনি বলেন, ‘আদালতের কাছে আবেদন, প্রয়োজনে আবার সাক্ষ্য দিতে আমি রাজি আছি। কিন্তু বিচার যেন আর দীর্ঘায়িত না হয়, দোষীকে যেন শাস্তি দেওয়া হয়। এই ঘটনায় যে বা যারা দোষী, তাদের যেন আইনানুগভাবে দৃষ্টান্তমূলক শাস্তি হয়।’
রাষ্ট্রের আইন কর্মকর্তাদের গাফিলতি আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিচার বিলম্বিত হলে বিচার পাওয়া না পাওয়া সমান কথা হয়ে যায়। আমি মনে করি, কারও না কারও গাফিলতির কারণে বিচার বিলম্বিত হচ্ছে। যার কারণে হচ্ছে তার দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, সহসভাপতি এটিএম পেয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত ও জসীম উদ্দিন শাহ, সাংগঠনিক সম্পাদক সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি, সদস্য বেদারুল আলম চৌধুরী বেদার এবং মহিলা লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফ।

 

 

Ad image
এসপির ‘আওয়ামী কানেকশন’ কাণ্ডের পর বদলি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাংগীর চার দিনের রিমান্ডে
রাঙ্গুনিয়ায় তিন অবৈধ ইটভাটার গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
ভালো মানুষেরা রাজনীতিতে না আসায় জায়গা করে নেয় খারাপরা: নুরুল আমিন
এসপির রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে পুলিশের দায় নেই: কমিশনার
দুই কোটি রাজস্ব ফাঁকির চেষ্টায় ধরা নিয়ালকো, কপারের নামে জাপানে পাঠাচ্ছিল স্ক্র্যাপ
‘আওয়ামী কানেকশন’ চট্টগ্রামের সেই এসপি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার
দুই বছরে চট্টগ্রামের জন্য কী করেছেন মেয়র শাহাদাত?
চসিক নির্বাচনে লড়তে তারেক রহমানের ‘সবুজ সংকেত’ পেয়েছেন প্রশাসক শাহাদাত!
চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৯০ বছর পূর্তির আয়োজন/ ফেলে আসা স্মৃতির সাথে আজকের ভাবনা মিলিয়ে হবে এবারের উৎসব

আর্কাইভ

আরও পড়ুন

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিচার শুরু হচ্ছে

‘আওয়ামী কানেকশন’ চট্টগ্রামের সেই এসপি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

জেলেদের চাল নিয়ে নয়ছয়- অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে নথি পাঠানোর নির্দেশ

চট্টগ্রামে এসপির আওয়ামী কানেকশন খতিয়ে দেখতে তদন্ত কমিটি, ফরেনসিকে দুই মোবাইল

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?