সংবাদ

চট্টগ্রামে ৫ হাজার পরিবারকে ত্রাণ দিলো চট্টগ্রাম সমিতি-ঢাকা

চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বন্যাদুর্গত ও বানভাসী প্রায় ৫ হাজার পরিবারের মধ্যে শুকনো খাবার, চাল, ডাল, পেঁয়াজ, সয়াবিন তেল, মিনারেল ওয়াটারসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের ‘ফুড প্যাক’ বিতরণ করেছে চট্টগ্রাম সমিতি-ঢাকা।

১১২ বছরের প্রাচীন এ সংগঠনের সামাজিক ও মানবিক কাজের অংশ হিসেবে ১৬ জুলাই বৃহস্পতিবার দিনভর এসব ত্রাণ সহায়তা দেয়া হয়।

-advertise-

সমিতির নেতৃবৃন্দের নেতৃত্বে জেলার বিভিন্ন উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষদের মধ্যে প্রতি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ৪ কেজি আলু, ১ কেজির চিরা ও ১ কেজি পেঁয়াজের ফুড প্যাক বিতরণ করা হয়।

এসময় চট্টগ্রাম সমিতি ঢাকার নেতবৃন্দসহ স্থানীয় স্বেচ্ছাসেরীরা এ ত্রাণ বিরণণ কাজে অংশগ্রহণ করেন।