সংবাদ

আজিমপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পুনরায় সভাপতি মোশাররফ হোসাইন

মোশাররফ হোসাইন

সন্দ্বীপের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আজিমপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের (এডহক কমিটি) সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী রোটারিয়ান মোহাম্মদ মোশাররফ হোসাইন।

তিনি সন্দ্বীপ এসোসিয়েশন, চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপ-পরিচালক (প্রশাসন) হিসেবে কর্মরত রয়েছেন। শিক্ষা ও সামাজিক উন্নয়নে তার দীর্ঘদিনের অবদান এলাকাবাসীর কাছে প্রশংসিত।

-advertise-

বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, মোশাররফ হোসাইনের পুনর্নিয়োগের ফলে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদী। বিশেষ করে শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হবে বলে মনে করছেন তারা।

এদিকে, তাকে পুনরায় সভাপতি নির্বাচিত করায় এলাকাবাসী, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং তার সফল নেতৃত্বে বিদ্যালয়টি আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি