মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
মহানগর

শেভরন আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার এর উদ্যোগে ‘বিশ্ব দৃষ্টি দিবস’ পালন

শেভরন আই হসপিটাল এণ্ড রিসার্চ সেন্টারের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিশ্ব দৃষ্টি দিবস পালন করা হয়।
বিশ্বব্যাপী এ দিবসটি প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার পালিত হয়।
এ দিবসটি শুধু অন্ধত্ব প্রতিরোধ বা চোখের রোগ নিয়ন্ত্রণের জন্য নয় বরং জনসচেতনতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি রক্ষায় সচেতনতা সৃষ্টিতেও পালিত হয়।
দিবসটির এবারের স্লোগান হলো- ‘আপনার চোখকে ভালোবাসুন’ যা চোখের যত্ন এবং দৃষ্টিশক্তি হারানোর কারণ ও প্রতিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে সাহায্য করবে।
এ উপলক্ষে শেভরন আই হসপিটাল এন্ড রিসার্চ সেন্টার এক র‌্যালির আয়োজন করে, যা নগরের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপস্থিত ছিলেন শেভরন আই হসপিটাল এণ্ড রিসার্চ সেন্টারের পরিচালক-প্রশাসন ডা. মো. আবদুল করিম, পরিচালক-অর্থ ডা. মো. আবদুল মান্নান সিকদার এবং সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বিজ্ঞপ্তি

---------