এ মুহূর্তের সংবাদ

আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন দিল্লিতে: সালাহউদ্দিন আহমদ

সুপ্রভাত ডেস্ক »

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে। ছাত্র-জনতাসহ সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ফ্যাসিস্টের পতন দক্ষিণ এশিয়ায় ইতিহাস হয়ে থাকবে।

-advertise-

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর রমনার বটমূলে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের সংস্কৃতির অংশ বৈশাখী শোভাযাত্রা, মেলা ও পান্তা; যা নষ্ট করার জন্য মঙ্গল শোভাযাত্রার প্রচলন শুরু করে আওয়ামী লীগ।

এ দেশে সব জাতি ধর্মের মানুষ একসঙ্গে এসব সংস্কৃতি পালন করবে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, এর মধ্যে ধর্ম চর্চাকে আনা যাবে না। যারা সংস্কৃতিকে নষ্ট করবে তাদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে।