
সুপ্রভাত ডেস্ক »
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির সদস্যসংখ্যা ৫ থেকে ১১ জন হতে পারে।এসব কথা বলেন। এর আগে সকাল পৌনে নয়টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেছিলেন। গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানও সচিবালয়ে প্রবেশ করেছিলেন।
আগুনের ঘটনায় নাশকতা থাকতে পারে কি না, এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তদন্তের পর তা বলা যাবে। এ ছাড়া আগুনের উৎস সম্পর্কেও তদন্তের পর বলা যাবে বলে উল্লেখ করেন তিনি।


















































