মহানগর

সিডিএ চেয়ারম্যানের সাথে নগর পূজা পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান মো. জহিরুল আলম দোভাষের সাথে নগর পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

চউক অফিস কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময়কালে সিডিএ চেয়ারম্যানকে মহানগর পূজা পরিষদ নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান এবং দুর্গোৎসবের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।

নগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বলের নেতৃত্বে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন পরিষদের সাবেক সভাপতি সাধন ধর, সহ-সভাপতি সুমন দেবনাথ,  প্রদীপ শীল,  প্রিয়তোষ ঘোষ রতন, সবুজ দাশ, সদস্য প্রিয়তোষ বল প্রমুখ। বিজ্ঞপ্তি