এ মুহূর্তের সংবাদ

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি হলেন ইকবাল হোসাইন

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন এর সভাপতি পিএইচপি ফ‍্যামিলির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকবাল হোসাইন

সুপ্রভাত ডেস্ক »

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি হয়েছেন চট্টগ্রামের ক্রীড়া সংগঠক ও পিএইচপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকবাল হোসাইন।

-advertise-

ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক জাতীয় খেলোয়াড় হাসিবুর রহমান শাকিল ও যুগ্ম সম্পাদক হয়েছেন চট্টগ্রামের সাবেক ক্রীড়া সংগঠক ব্যারিষ্টার ফয়সল দস্তগীর।

অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত ক্রীড়া ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটি ভেঙে নতুন কমিটি ঘোষণা শুরু করেছে বর্তমান সরকার। প্রথম দফায় একসঙ্গে ২৭টি ফেডারেশনের কমিটি ভেঙে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) এসব কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটিকে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

ঘোষিত ২৭টি ফেডারেশনের মধ্যে আছে ব্যাডমিন্টন, আর্চারি, উশু, অ্যাথলেটিকস, বক্সিং, রেসলিং, কাবাডি, কারাতে, ক্যারম, খো খো, জিমন্যাস্টিকস, জুডো, টেনিস, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, দাবা, ফেন্সিং, ভলিবল, ভারোত্তোলন, মহিলা ক্রীড়া সংস্থা, রাগবি, রেইং, শুটিং, সাইক্লিং, সুইমিং, হকি ও হ্যান্ডবল।