সংবাদ

বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের পাশে ফুটন্ত ফুল ডবলমুরিং জোন

চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ফুটন্ত ফুল ডবলমুরিং জোন এর উদ্যোগে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম মাইজপাড়া, মধ্যম ইলশা ও রত্নপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, গৃহনির্মাণের জন্য ঢেউটিন এবং নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ফুটন্ত ফুল কেন্দ্রীয় পরিষদের পরিচালক ইঞ্জিনিয়ার মুহাম্মদ গিয়াস উদ্দিন জাহেদ, ফুটন্ত ফুল ডবলমুরিং জোনের পরিচালক মুহাম্মদ জেসান উল্লাহ পিয়াল, উপ পরিচালক মুহাম্মদ ইসতাকুর আনোয়ার রাহিব, মুহাম্মদ রবিউল হোসাইন মিয়াজী, মুহাম্মদ বোরহান উদ্দিন সাদমান, যুগ্মসচিব মুহাম্মদ ইব্রাহিম খলিল, সাইফুল ইসলামসহ জোনের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকবৃন্দ।

-advertise-

ফুটন্ত ফুল কেন্দ্রীয় পরিষদের পরিচালক ইঞ্জিনিয়ার মুহাম্মদ গিয়াস উদ্দিন জাহেদ বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো কোনো আনুকূল্য নয়, বরং এটি আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত মানুষের মুখে স্বস্তির হাসি ফিরিয়ে আনতে সম্মিলিত মানবিক উদ্যোগই হতে পারে সবচেয়ে বড় শক্তি। ফুটন্ত ফুল ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।

সংগঠনের উপ পরিচালক মুহাম্মদ ইসতাকুর আনোয়ার রাহিব বলেন, সাম্প্রতিক বন্যায় বাশখালীর অনেক এলাকার বহু পরিবারের বসতঘর সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার এখনও নিরাপদ আশ্রয় ও ন্যুন্যতম জীবনযাপনের সুযোগ থেকে বঞ্চিত। এই মানবিক সংকট বিবেচনায় ক্ষতিগ্রস্ত মানুষের তাৎক্ষণিক দুর্ভোগ লাঘব এবং পুনর্বাসন কার্যক্রমে সহায়তা প্রদানের লক্ষ্যে ফুটন্ত ফুল ডবলমুরিং জোন এই সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করে। বিজ্ঞপ্তি