মহানগর

ডা. নুরুন নাহার জহুরের ৩৬তম মৃত্যুবার্ষিকী কাল

জননেতা মরহুম জহুর আহমেদ চৌধুরীর সহধর্মিণী ডা. বেগম নুরুন নাহার জহুরের ৩৬তম মৃত্যুবার্ষিকী কাল।

তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম নারী সংগঠক ভাষা সৈনিক।

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য, বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বাংলাদেশ মহিলা সমিতির সভানেত্রী ছিলেন ডা. নুরুন নাহার জহুর।

এছাড়াও বাংলাদেশ গার্লস গাইডের কমিশনার, বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা সমবায় সমিতির সভানেত্রী, চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য সম্পাদিকা ছিলেন তিনি।

ডা. বেগম নুরুন নাহার জহুরের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে পারিবারিকভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি।