এ মুহূর্তের সংবাদ

জেলা পরিষদ প্রশাসক হলেন বিএনপি নেতা মাহবুবের রহমান শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবের রহমান শামীমকে নিয়োগ দিয়েছে সরকার।

-advertise-

রোববার (১৯ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রণালয়ের যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা পরিষদ আইন অনুসারে নতুন জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা সরকার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মাহবুবের রহমান শামীম চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন।

এতে আরও বলা হয়েছে, দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অবিলম্বে কার্যকর হবে।

মোহাম্মদ মাহবুবের রহমান শামীমের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন।