এ মুহূর্তের সংবাদ

চবিতে ছাত্রশক্তির আহ্বায়ক হলেন মাহাথির,সদস্য সচিব ইসমাইল

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আংশিক কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হলেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী
আবদুল্লাহ আল মাহাথির।

সদস্য সচিব করা হয়েছে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইসমাইলকে।

এছাড়া মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. উলফাতুর রহমান (রাকিব)।

শনিবার (৯ মে) জাতীয় ছাত্রশক্তির অফিশিয়াল ফেসবুক পেজে আংশিক কমিটির এ তথ্য প্রকাশিত হয়।

আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশ দিয়ে ফেসবুকে এ তথ্য প্রকাশ করা হয়।