এ মুহূর্তের সংবাদ

চট্টগ্রামে জুয়ার আসর থেকে ৯ জন গ্রেপ্তার

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ নভেম্বর) থানার মুন্সিপুকুরপাড় এলাকায় কাস্টমস কালেক্টরের বাড়ির দ্বিতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়।

-advertise-

গ্রেপ্তাররা হলেন– কাবুল দাশ (৫০), মনজুর আলম (৩৯), মো. মিলন (৪৬), মো. আইয়ুব খান (৫৬), মো. খলিল মিয়া (৫৭), নুরুল ইসলাম (৬০), লিটন আহমেদ (৫২), আহমেদ (৫০) ও আবুল কাশেম (৫২)

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে জুয়ার আসর থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় সেখান থেকে ১২ বান্ডেল তাস ও জুয়ার টেবিলে থাকা নগদ ১৬ হাজার ১৬০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।