আন্তর্জাতিক

‘এক চীন নীতি’র প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

সুপ্রভাত ডেস্ক »

‘এক চীন নীতি’ এবং দ্বিপাক্ষিক সহযোগিতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলা‌দেশ ও চী‌ন।

বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগীয় (আইডিসিপিসি) মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে এক বৈঠকে উভয়পক্ষ এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

বৈঠকে বাংলাদেশ-চীন বন্ধুত্ব, সংযোগ, বাণিজ্য ও বিনিয়োগ, বহুপাক্ষিক সহযোগিতা এবং আঞ্চলিক বিষয়াবলী কেন্দ্র করে আলোচনা হয়।

পররাষ্ট্রমন্ত্রী একটি সংযুক্ত ও বিশ্বব্যাপী সম্পৃক্ত বাংলাদেশের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের রূপকল্প তুলে ধরেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন।