সুপ্রভাত বাংলাদেশ
একটি ফোনকলও হতে পারে হাসপাতালের ব্র্যান্ডের প্রথম পরিচয়
ফ্রেশার থেকে ফিউচার লিডার: কর্মক্ষেত্রে তরুণদের নতুন বাস্তবতা
২০ বছরে কর্ণফুলী ইপিজেডে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

প্রবর্তক স্কুলে পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ
ডিজিটাল সঞ্চয় নিয়ে ওপাস টেকনোলজির সঙ্গে উপায়ের চুক্তি
প্রেম নয়, বন্ধুত্বও নয়, তাহলে কী?
পাহাড়তলী বাজারে নকল চাল, মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিক্রি
চট্টগ্রামে সিআইডির ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
‘অপারেশন ক্লিন হার্টের’ পরিকল্পনা নেই সরকারের
রাঙ্গুনিয়ায় সিটি ব্যাংকের গ্রাহক সমাবেশ

সুশান্ত সিং রাজপুত : ইঞ্জিনিয়ারিং ছাড়েন অভিনয়ের টানে

নিজস্ব প্রতিবেদক
১৪ জুন ২০২০ ৩:০৬ অপরাহ্ণ
শেয়ার

সুপ্রভাত ডেস্ক :
দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিং-এর প্রবেশিকা পরীক্ষায় সপ্তম স্থান পেয়েছিলেন। পদার্থবিজ্ঞানের অলিম্পিয়াডে জয়ী হয়েছিলেন। হতেই পারতেন মেধাবী, উচ্চপদস্থ চাকুরে। কিন্তু তার পরিবর্তে সুশান্ত সিংহ রাজপুত বেছে নিয়েছিলেন রুপোলি দুনিয়াকেই।
বিহারের পটনায় সুশান্তের জন্ম ১৯৮৬ সালের ২১ জানুয়ারি। তাদের আদি বাড়ি ছিল বিহারের পূর্ণিয়া জেলায়। পটনার সেন্ট ক্যারেন্স হাই স্কুল, তার পর দিল্লির হংসরাজ মডেল স্কুল থেকে পড়াশোনা করেন তিনি। ইন্ডিয়ান স্কুল অব মাইনস-সহ মোট এগারোটি ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষায় সফল হন তিনি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে শুরু করেন দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিং-এ।
কিন্তু ক্রমে অভিনয় চেপে বসেছে তার মনে। তিন বছরের মাথায় ছেড়ে দিলেন পড়া। তার মনে অভিনয় ও নাচের প্রতি ভালবাসার বীজ বপন করেছিলেন কোরিয়্গ্রোাফার শামক ডাভর। তার কাছে নাচের প্রশিক্ষণ নিতেন সুশান্ত।
২০০৫-এর ফিল্মফেয়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি ছিলেন ব্যাকগ্রাউন্ড ডান্সার। তার পরের বছর অস্ট্রেলিয়ায় তিনি কমনওয়েলথ গেমস-এর উদ্বোধনী অনুষ্ঠানেও অংশ নেন।
মুম্বাইয়ে এসে সুশান্ত প্রথমে নাদিরা বব্বরের নাটকের দলে যুক্ত হন। সে সময় টেলিভিশনে চকোলেটের বিজ্ঞাপনে তিনি ছিলেন জনপ্রিয় মুখ।
থিয়েটার থেকেই ছোট পর্দায় হাতেখড়ি। ২০০৮ সালে একতা কপূরের মেগাসিরিয়াল ‘কিস দেশ মেঁ হ্যায় মেরা দিল’-এ জনপ্রিয় হয় সুশান্তের অভিনয়। এর পর ‘পবিত্র রিস্তা’ সিরিয়ালেও তার অভিনয় দর্শকদের মন জয় করে নেয়।
২০১৩ সালে প্রথম অভিনয় ছবিতে। অভিষেক কপূরের পরিচালনায় ‘কাই পো চে’ ছবিতে রাজকুমার রাও ও অমিত সাধের সঙ্গে তিনিও ছিলেন মুখ্য অভিনেতা।
দিবাকর বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় বলিউডের বড় পর্দায় ব্যোমকেশ বক্সীকে নতুন রূপে পেশ করেন তিনি। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল থ্রিলার ‘ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী’।
তার পরের বছরেই সুশান্ত সিংহ রাজপুত নিজেকে ধরা দেন মহেন্দ্র সিংহ ধোনি রূপে। নীরজ পা-ের পরিচালনায় ধোনির বায়োগ্রফি ‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’-তে সুশান্তের অভিনয় প্রশংসিত হয়। প্রসঙ্গত তার বোন মিতু সিংহও এক জন ক্রিকেটার।
ধোনির চরিত্র সঠিক ভাবে তুলে ধরতে তিনি মাঠে কাটিয়েছেন বহু সময়। প্রাক্তন জাতীয় উইকেটকিপার কিরণ মোরের কাছে কোচিং শিখেছিলেন। নিখুঁত নকল করেছিলেন ধোনির ব্যাটিং স্টাইল। পর্দায় তার হেলিকপ্টার শট বাহবা কুড়িয়েছিল ধোনিরও।
সুশান্তের ফিল্মোগ্রাফিতে উল্লেখযোগ্য অন্য ছবিগুলি হল ‘রাবতা’, ‘কেদারনাথ’, ‘সোনচিড়িয়া’ এবং ‘ছিছোড়ে’। এ বছর মুক্তি পাওয়ার কথা ছিল ‘দিল বেচারা’। অসমাপ্তই থেকে গেল সেই ছবির কাজ। পাশাপাশি ১২ জন বিখ্যাত ভারতীয়ের বায়োপিকে তার অভিনয় করার কথা ছিল।
অভিনেত্রী অঙ্কিতা লোখ-ের সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিল সুশান্তের। ২০১৬ সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের। ব্রেকআপের কারণ হিসেবে সুশান্তের বদলে যাওয়া অ্যাটিটিউড এবং কৃতী শ্যাননের সঙ্গে তার সম্পর্কের কথা বলা হয়।
অঙ্কিতাও এ ব্যাপারে সুশান্তকেই সরাসরি দায়ী করেছিলেন। তার ইনস্টাগ্রাম পোস্ট দেখেই বোঝা যেত, এই বিচ্ছেদ কতটা কষ্ট দিচ্ছে অঙ্কিতাকে। সেই তুলনায় সুশান্ত অনেক নিরুত্তাপ ছিলেন।
ইন্ডাস্ট্রির অন্দরের খবর, ধোনির বায়োপিক করার সময় থেকেই সুশান্তের মধ্যে বদল আসে। ওই সময়েই অঙ্কিতার সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। ছবির সাফল্য সুশান্তকে অনেকটা বদলে দিয়েছিল বলেও মনে করেন অনেকে।
‘রাবতা’ ছবির সহনায়িকা কৃতী শ্যাননের সঙ্গেও সুশান্তের সম্পর্ক ছিল বলে গুঞ্জন ছিল ইন্ডাস্ট্রিতে। তবে সেই সম্পর্কও বেশি দিন স্থায়ী হয়নি। ২০১৮ সালে দু’জনে আলাদা হয়ে যান।
কয়েক দিন আগেই জন্মদিন ছিল সুশান্তের আর এক ঘনিষ্ঠ বান্ধবী দিশা পাটানির। সহনায়িকা দিশার সঙ্গেও তার বিশেষ সম্পর্ক ছিল বলে অনুমান অনেক অনুরাগীর। তবে সেই সম্পর্ক রয়ে যায় গুঞ্জনের স্তরেই।
এর পর রিয়া চক্রবর্তীর সঙ্গেও সুশান্তের ঘনিষ্ঠতা ঘিরে আলোড়িত হয় গুঞ্জন। শোনা যায়, এই মুহূর্তে রিয়া-ই ছিলেন তার বিশেষ বান্ধবী।
গত ৮ জুন রহস্যমৃত্যু হয় সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের। মুম্বইয়ের মালাডের এক বহুতল থেকে পড়ে গিয়ে তিনি মারা যান। পুলিশের ধারনা, তিনি আত্মঘাতী হয়েছেন। দিশার মৃত্যুতে শোকপ্রকাশ করেছিলেন সুশান্ত সিংহ রাজপুত। তখন কে আর জানত, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ঝুলন্ত দেহ উদ্ধার হবে সুশান্তেরও।
মাত্র ৩৪ বসন্ত কাটিয়েই থেমে গেলেন সুশান্ত। ইদানীং তার ছবি প্রত্যাশিত সাফল্য পাচ্ছিল না বক্স অফিসে। কিন্তু ঘুরে দাঁড়ানোর সুযোগ নিজেই নিজেকে দিলেন না। ইতি টানলেন জয়যাত্রায়।
মাকে হারিয়ে ১৮ বছর আগে এক বার বিধ্বস্ত হয়ে গিয়েছিল তার জীবন। সম্প্রতি কিছুটা হতাশার শিকার এই নায়ক শেষ টুইট করেছিলেন নিজের মাকে নিয়ে। এ বার মায়ের কাছেই চলে গেলেন তিনি। তারকার বলয় ছেড়ে তারাদের দেশে। সেই তারাদের দেশে, রাতের আকাশে যাদের দেখে কাটত তার অবসর।
ফলাফল নয়, প্রচেষ্টাই ঠিক করে দেয় জীবনে কে সফল, কে ব্যর্থ। ‘ছিছোড়ে’ ছবিতে অনিরুদ্ধ পাঠক রূপী সুশান্ত বলেছিলেন তার ছেলেকে। আত্মহত্যার অসারতাকে তুলে ধরা সেই মুখটাই পর্দার বাইরে বেছে নিলেন আত্মহননের পথ। ব্যবধান রয়েই গেল জীবন আর পর্দার চিত্রনাট্যের মাঝে।
খবর : আনন্দবাজার’র।

Ad image
প্রবর্তক স্কুলে পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ
ডিজিটাল সঞ্চয় নিয়ে ওপাস টেকনোলজির সঙ্গে উপায়ের চুক্তি
প্রেম নয়, বন্ধুত্বও নয়, তাহলে কী?
পাহাড়তলী বাজারে নকল চাল, মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিক্রি
চট্টগ্রামে সিআইডির ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
‘অপারেশন ক্লিন হার্টের’ পরিকল্পনা নেই সরকারের
অবরুদ্ধ চুয়েট ভিসিকে ‘ছাড়িয়ে’ আনলেন ডিসি-এসপি
কল্পলোকের নদীর পাড়ে সাইকেল নিয়ে পর্বতারোহী ডা. বাবর আলী।
কল্পলোকে বাবর আলীকে ছিনতাইকারীদের ধাওয়া, রক্ষা পেলেন বিচক্ষণতায়
ফলমণ্ডিতে অভিযান চালিয়ে তুহিন এন্টারপ্রাইজকে জরিমানা করেন ভোক্তা অধিকার কর্মকর্তারা।
ফলমণ্ডিতে অভিযান, খেজুরে তেল মাখিয়ে বিক্রিতে জরিমানা
কক্সবাজার সৈকতে পাঁচ টন প্লাস্টিক বর্জ্যে তৈরি ৫০ ফুট উচ্চতার ‘প্লাস্টিক দানব’
পাঁচ টন প্লাস্টিকে কক্সবাজার সৈকতে ৫০ ফুটের ‘দানব’
অবরুদ্ধ চুয়েট উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। মঙ্গলবার উপাচার্য ভবনে।
অবরুদ্ধ চুয়েট ভিসির বুকে ব্যথা, যেতে চান হাসপাতালে

আর্কাইভ

আরও পড়ুন

ক্যালিগ্রাফির রেখায় তরুণদের স্বপ্ন

নেমেসিস

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘রাসুল আমার ভালোবাসা’ শীর্ষক ক্যালিগ্রাফি প্রদর্শনী।

ক্যালিগ্রাফিতে ‘রাসুলপ্রেম’ ছড়িয়ে দেওয়ার আহ্বান

আন্তর্জাতিক মিডিয়া ফেস্টে চট্টগ্রামের একঝাঁক শিক্ষার্থী

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?