বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
শৈল-সৈকত ও দেশগ্রাম

সাতকানিয়ায় পাহাড়ি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সংগৃহীত ছবি।

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিবেদকঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পাহাড়ি অঞ্চল থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলার চরতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পানি চরতি এলাকার পাহাড়ের পাদদেশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরআগে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানান। পরে খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

-advertise-

স্থানীয় ইউপি সদস্য আবদুর রশিদ বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমি পুলিশকে অবহিত করি। এখনো মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।”

এবিষয়ে সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, “স্থানীয়দের সংবাদের ভিত্তিতে চরতি এলাকার পাহাড়ি অঞ্চল থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পরিচয় শনাক্ত হওয়ার পর আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।”