মতামত

সাংবাদিক মাসুদ মিলাদের মায়ের মৃত্যুতে সিইউজের গভীর শোক

সুপ্রভাত ডেস্ক >>

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মো. মাসুদ পারভেজ মিলাদের মা সুরাইয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

---------

এক যৌথ বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘সিইউজে পরিবারের একজন সদস্য হিসেবে মাসুদ মিলাদের মায়ের মৃত্যুতে সিইউজে পরিবারও সমব্যথী।’ তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন।

সুরাইয়া বেগম গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরের হালিশহরে নিজ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি এক মেয়ে ও তিন ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় নগরের হালিশহর এ ব্লক কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে দাফন করা হয়।