এ মুহূর্তের সংবাদ

সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মা-শিশুকন্যার

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়া শিশুকন্যাকে উদ্ধার করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তারিন আক্তার (৩২) এবং তার ২২ মাস বয়সী মেয়ে ইয়াসা। দুর্ঘটনায় নিহত তারিন আক্তারের স্বামী বর্তমানে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আহত ও নিহতদের হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।