রোটারির আন্তর্জাতিক সেবা ও সৌহার্দ্যের মূলমন্ত্রকে ধারণ করে রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইল-এর উদ্যোগে ২০২৫-২০২৬ রোটারি বর্ষের ‘ইয়ার এন্ডিং মিটিং’ বা বর্ষসমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ জুন (মঙ্গলবার) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টে এই বর্ণাঢ্য সভার আয়োজন করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান রওশন আক্তারের সভাপতিত্বে এবং ক্লাবের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান শাহাদাৎ হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী রোটারি বর্ষের মানবিক ও সামাজিক কার্যক্রমের বিশদ বিবরণ তুলে ধরা হয়।
সভায় ২০২৫-২০২৬ রোটারি বর্ষে ক্লাবের বাস্তবায়িত নানা সেবামূলক প্রজেক্ট ও কার্যক্রমের একটি প্রামাণ্য মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন ক্লাবের ট্রেজারার রোটারিয়ান সৈয়দ হাসান কানন। সদ্যসমাপ্ত রোটারি বর্ষে অনবদ্য ও দূরদর্শী নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ ‘রোটারি অ্যানুয়াল অ্যাওয়ার্ড’-এ ‘গোল্ড প্রেসিডেন্ট’ মনোনীত হওয়ায় এবং ২০২৬-২০২৭ রোটারি বর্ষে রিপসা টিমের এসিসটেন্ট কো অর্ডিনেটর (এডমিন) মনোনীত হওয়ায় ক্লাব প্রেসিডেন্ট রওশন আক্তারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ আলমগীর তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান নুসরাত জাহান কলি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চিফ ইঞ্জিনিয়ার , ক্লাব উপদেষ্টা রোটারিয়ান ইঞ্জিনিয়ার মতিউর রহমান, কর কমিশনার ( আপীল) রোটারিয়ান শামিনা ইসলাম, রোটারি ফাউন্ডেশনের টেকনিক্যাল অ্যাডভাইজার পিপি রোটারিয়ান মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, রিপসা ডেপুটি কো-অর্ডিনেটর রোটারিয়ান সুদীপ কুমার চন্দ, ইব্রাহিম হাসান এবং অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর ক্যাপ্টেন আতাউর রহমান।
সভায় ক্লাবের সার্বিক সাফল্য ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান রুহী মোস্তফা এবং ক্লাব সেক্রেটারি ইলেক্ট রোটারিয়ান অভিজিত চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত বিভিন্ন রোটারি ক্লাবের নেতৃবৃন্দ, রিপসা টিম মেম্বার এবং সিনিয়র রোটারিয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান তাহিয়া কবির, মোহাম্মদ নুর উদ্দিন, আফিয়া খাতুন, সাবিনা কাইয়ুম, আশরাফুল আলম, মৌসুমী ভট্টাচার্য, জান্নাতুল ফেরদৌস, নুরুল ইসলাম মনজু, হাসানুজ্জামান সান্টু, রোকেয়া সুলতানা, খন্দকার মো. এমদাদুর রহমান, তৌহিদুল ইসলাম, শাহাদাত হোসেন , আবদুল্লাহ মিলন ও এম এ মতিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে রওশন আক্তার বিদায়ী কমিটির সকল কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বক্তারা বিদায়ী রোটারি বর্ষে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ক্লাবের সুচারু ও সফল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনেও রোটারির সেবার ধারা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি ।

























































