সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

চট্টগ্রামে এসপির আওয়ামী কানেকশন খতিয়ে দেখতে তদন্ত কমিটি, ফরেনসিকে দুই মোবাইল
মনজুর আহমদ আর নেই
এইচএসসিতে ফেল করেও আবেদন করা যাবে চবিতে
আওয়ামী ‘কানেকশন’, চট্টগ্রামের এক এসপি ডিবির ‘হেফাজতে’, জব্দ দুই মোবাইল
রাউজানে প্রবাসীকে ছুরিকাঘাত, গ্রেপ্তার-পলাতক যুবদলের দুই নেতাই বহিষ্কার
ইংরেজির খাতা দেখতে চান ১১ হাজার শিক্ষার্থী, চট্টগ্রাম বোর্ডে পুনর্নিরীক্ষণের আবেদন পৌনে ১ লাখ

মুস্তাফিজকে নিয়ে ভাবনায় বদল

নিজস্ব প্রতিবেদক
৬ সেপ্টেম্বর ২০২০ ৩:৩৯ অপরাহ্ণ
শেয়ার

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক
করোনাভাইরাস পরিস্থিতি বদলে দিয়েছে অনেক বাস্তবতা। এই যেমন বদলে গেছে টেস্ট ক্রিকেটের জন্য মুস্তাফিজুর রহমানকে নিয়ে নির্বাচকদের ভাবনা। লম্বা বিরতির পর এই বাঁহাতি পেসারকে দারুণ চনমনে ও ফুরফুরে মনে হচ্ছে। অনুশীলনে দেখা যাচ্ছে ক্ষুরধার। আপাতত তিন সংস্করণে খেলার চাপও নেই। সব মিলিয়ে টেস্টের জন্য শুধু বিবেচনায় রাখাই নয়, সম্ভাব্য বোলিং পরিকল্পনায় গুরুত্বপূর্ণ চরিত্র ভাবা হচ্ছে মুস্তাফিজকে। খবর বিডিনিউজের।
মুস্তাফিজ সবশেষ টেস্ট খেলেছেন দেড় বছর আগে, নিউ জিল্যান্ডে। এ বছর তাকে রাখা হয়নি বোর্ডের লাল বলের চুক্তিতে। গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট স্কোয়াডে তাকে রাখা হয়েছিল বটে। তবে জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো তখন বলেছিলেন, ‘খেলানোর জন্য নয়, মুস্তাফিজকে নেওয়া হয়েছে বোলিং কোচের সঙ্গে কাজ করার জন্য।’ সবকিছুতেই পরিষ্কার ফুটে উঠছিল, টেস্টের ভাবনায় নেই এই পেসার।
সেই মুস্তাফিজকে কদিন আগে আইপিএল খেলার ছাড়পত্র দেয়নি বিসিবি। কারণ হিসেবে বিসিবির ক্রিকেটার পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেছেন জাতীয় দলের শ্রীলঙ্কা সফরের কথা। আনুষ্ঠানিক সূচি প্রকাশ করা না হলেও এই সফরে শুধু টেস্ট ম্যাচই খেলার কথা বাংলাদেশের। টেস্টের মুস্তাফিজকে নিয়ে ভাবনা বদলের ইঙ্গিত মেলে সেখানেই।
সেটি আরও খোলাসা করে বললেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।
‘অবশ্যই ওকে টেস্টের জন্য বিবেচনা করছি আমরা। মুস্তাফিজ কিন্তু বরাবরই আমাদের সেরা বোলারদের একজন। তখন একটা ব্যাপার ছিল যে অনেক বেশি খেলা ছিল। ওর চাপ কমানো দরকার ছিল। পাশাপাশি আমরা চেয়েছিলাম, লাল বলে একটু উন্নতি করুক। জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে যখন রেখেছিলাম, তখন কাজ করেছে।’
‘এই ৫ মাসের বিরতির পর ওকে খুবই চনমনে মনে হচ্ছে। ক্ষুধা বেড়েছে বলে মনে হচ্ছে। তাছাড়া শ্রীলঙ্কায় ৩ টেস্ট খেলতে হবে আমাদের। পেসারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতে হবে। কার কী অবস্থা হয়, কে জানে। মুস্তাফিজকে সেখানে লাগবে।’
প্রধান নির্বাচক বললেন টিম ম্যানেজমেন্টের চাওয়ার কথাও।
‘টিম ম্যানেজমেন্টও ওকে চাচ্ছে। একজন বাঁহাতি পেসার থাকলে আক্রমণে বৈচিত্র আসে। এছাড়া এখনকার ম্যানেজমেন্ট কিন্তু ওকে নিয়ে আশাবাদী। বিশেষ করে ওটিস গিবসন (বোলিং কোচ) ওর সঙ্গে কাজ করেছে, আরও করবে। আমাদের বিশ্বাস, টেস্টেও মুস্তাফিজ ভালো করবে।’
মার্চের জিম্বাবুয়ে সিরিজের সময় কোচ ডমিঙ্গো বলেছিলেন, ‘টেস্টের জন্য মুস্তাফিজ এখনও প্রস্তুত নয় যতদিন না সে টেকনিক্যাল কিছু কাজ করছে, যাতে ডানহাতি ব্যাটসম্যানের জন্য বল ভেতরে ঢোকাতে পারে।‘
সেই সিরিজের পরপরই করোনাভাইরাসের প্রভাবে পড়ে লম্বা বিরতি। টেকনিক্যাল দিক নিয়ে কাজ করার সুযোগই ছিল না। সম্প্রতি মাঠে ফেরার পর অবশ্য লাল বলেই অনুশীলন করে চলেছেন মুস্তাফিজ। নেটে গতিও বেশ ভালোই মনে হচ্ছে। তবে ডানহাতি ব্যাটসম্যানের জন্য বল ভেতরে ঢোকানোর নমুনা খুব একটা দেখা যায়নি এই কদিনের অনুশীলনে।
নির্বাচকদের একজন হাবিবুল বাশার অবশ্য মুস্তাফিজের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট।’ চাপের কারণেই তাকে টেস্টের বাইরে রাখা হয়েছিল, এখন চাপ কম বলেই ফেরানোর ভাবনা।
‘মুস্তাফিজকে আমরা চেয়েছিলাম একটু সেভ করতে, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ভালো করতে। একজন পেসারের জন্য টানা তিন ফরম্যাটে খেলে যাওয়া কঠিন। ওর ইনজুরির ঘটনাও আছে অনেক। কাঁধে বড় অস্ত্রোপচার হয়েছে। তখন ব্যাপারটা ছিল প্রায়োরিটির, কোনটিকে আমরা বেশি প্রাধ্যান্য দেব। সাদা বলে সে যেহেতু আমাদের খুব গুরুত্বপূর্ণ একজন, এজন্যই লাল বলে বাইরে রাখা হয়েছিল।’
‘এখন আমাদের সামনে টেস্ট ছাড়া আপাতত আর খেলা নেই। লম্বা বিরতিতে যথেষ্টই বিশ্রাম পেয়েছে শরীর। টেস্ট খেলতে ওকে খুব আগ্রহীও মনে হচ্ছে। ছেলেরা সবাই আসলে খেলার জন্য মরিয়া হয়ে আছে। এসব কারণেই ওকে টেস্টের জন্য ভাবছি আমরা।’
এই কদিনের অনুশীলনেও মুস্তাফিজকে বেশ শাণিত মনে হয়েছে হাবিবুলের। তার বিশ্বাস, সত্যিকারের আগ্রহ নিয়ে টেস্ট খেললে এই সংস্করণেও কার্যকর হবেন এই বাঁহাতি পেসার।
‘ওকে দেখলাম কয়েকদিন প্র্যাকটিসে, হি লুকস ফিটার অ্যান্ড ফাস্টার। জোরে বল করছে। আরও জোরে ও করতে পারে। একসময় আমরা দেখেছি, ওর গতি নিয়মিত ১৪০ (কিলোমিটার, ঘণ্টায়) স্পর্শ করত। ওর আরেকটা ব্যাপার হলো, ও কিন্তু জিনিয়াস। অনেক কিছুই খুব দ্রুত ধরতে ও করতে পারে।’
‘ওর ওপর আমার বিশ্বাস আছে অনেক। ও যদি মন থেকে চায় ভালো করতে, যদি মন দিয়ে খেলে, টেস্টেও অনেক ভালো করবে। অন্তত আমাদের পেসারদের মধ্যে ভালো পারফর্ম করবে, আমি নিশ্চিত।’
তবে মুস্তাফিজকে টেস্ট খেলানোর এখনকার বাস্তবতা সামনেও থাকবে কিনা, নিশ্চিত নন হাবিবুল।
‘দেখুন, এটা মানতেই হবে যে এই যুগে একজন পেসারের টানা তিন ফরম্যাট খেলা ভীষণ কঠিন। সামনে যখন সব আবার স্বাভাবিক হবে, প্রচুর খেলা হবে, তখন আবার মুস্তাফিজকে নিয়ে আমাদের ভাবতে হবে। সাদা বলে খেলাই নিশ্চিতভাবে জোর বেশি পাবে তখন।’
‘তবে আবারও বলছি, আমি বিশ্বাস করি, মুস্তাফিজ টেস্টেও ভালো করতে পারে এবং তিন সংস্করণই খেলতে পারে। আমাদের ওকে সাবধানে খেলাতে হবে। হয়তো তিন ম্যাচের সিরিজে দুটি খেলল বা দুই ম্যাচের সিরিজে একটি। এভাবে ম্যানেজ করতে হবে।’

Ad image
চট্টগ্রামে এসপির আওয়ামী কানেকশন খতিয়ে দেখতে তদন্ত কমিটি, ফরেনসিকে দুই মোবাইল
মনজুর আহমদ আর নেই
এইচএসসিতে ফেল করেও আবেদন করা যাবে চবিতে
আওয়ামী ‘কানেকশন’, চট্টগ্রামের এক এসপি ডিবির ‘হেফাজতে’, জব্দ দুই মোবাইল
রাউজানে প্রবাসীকে ছুরিকাঘাত, গ্রেপ্তার-পলাতক যুবদলের দুই নেতাই বহিষ্কার
সিঙ্গারা না পেয়ে এপিকে ক্যান্টিন কর্মীর অণ্ডকোষ চেপে ধরলেন চিকিৎসক
লন্ড্রি দোকানিকে পেটালেন এনসিপি নেত্রী, আওয়ামী লীগ-সংশ্লিষ্টতায় গ্রেপ্তার দেখাল পুলিশ
আওয়ামী ‘কানেকশন’, চট্টগ্রামের এক এসপি ডিবির ‘হেফাজতে’, জব্দ দুই মোবাইল
ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, চালকদের ন্যূনতম সুবিধাও দিতে নারাজ বিকডা!
জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী ইয়াছিনের ৬৫ দলিল রেজিস্ট্রি, সাময়িক বরখাস্ত সেই সাব-রেজিস্ট্রার

আর্কাইভ

আরও পড়ুন

গ্রাসিয়াস লিও

দোষী হলে শুধু জরিমানা নয়, ম্যানচেস্টারের কঠোর শাস্তি চান সাবেক চেয়ারম্যান

নতুন কুঁড়িতে অংশ নিতে নিবন্ধনে শীর্ষে চট্টগ্রাম

আবারও হ্যাটট্রিক হাফিনিয়ার, বার্সেলোনার টানা সপ্তম জয়

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?