সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

ইউনিলিভার বাংলাদেশের নতুন পরিচালক হলেন চট্টগ্রামের শহীদুল ইসলাম
ক্লপের জাদুতে দিশেহারা নেদারল্যান্ডস, জার্মানির বড় ব্যবধানে জয়
খাতুনগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা, আটক ২
রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত
মায়ের পা জড়িয়ে ছিল ২১ মাসের শিশু, গরম কড়াই উল্টে দগ্ধ শরীরের ৪০ শতাংশ
জুম কৃষির রাষ্ট্রীয় স্বীকৃতি ও জলবায়ু তহবিলে অনুদান চান পাহাড়ের নারী চাষিরা

মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতা শুরু

নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৩ ১১:২১ অপরাহ্ণ
শেয়ার

মো. আবু মনসুর, ফটিকছড়ি »

নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে আওয়ামী লীগসহ বিভিন্ন দলের প্রার্থী দলীয় মনোনয়ন লাভের আশায় জোর তৎপরতা শুরু করেছেন। তাছাড়া বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনড় থাকায় তারা নির্বাচনে আসবে কিনা সন্দিহান নেতাকর্মীরা।

ফটিকছড়ি আসনটি গত ১১টি সংসদ নির্বাচনে বিএনপি দুইবার এবং জাসদ একবার জয়ী হলেও ৭০ সালের নির্বাচন থেকে শুরু করে বাকি সব কয়টি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীই জয়লাভ করেছে। যে তিনটিতে হেরেছে তার মধ্যে ১৯৭৯ সালে জামাল উদ্দিন আহমদের নির্বাচনের কথা বাদ দিলে বাকি দুটি নির্বাচনে দলীয় কোন্দলসহ নানা কারণে আওয়ামী লীগ প্রার্থী হেরেছে। এবার এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর সংখ্যাও অন্যবারের তুলনায় বেশি। আওয়ামী লীগের বাইরে এ আসনে ১৯৭৯ সালের নির্বাচনে সাবেক উপপ্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমদ, ৮৮ সালের নির্বাচনে তৎকালীন জাসদ নেতা মজহারুল হক শাহ চৌধুরী এবং ২০০৮ সালের নির্বাচনে সালাহউদ্দিন কাদের চৌধুরী জয়লাভ করেন। বাকি সব নির্বাচনে আওয়ামী লীগ বা জোট প্রার্থী জয়লাভ করেন।

গত ২০১৪ সালের নির্বাচন এবং ২০১৮ সালের নির্বাচনে এ আসন থেকে ১৪ দলীয় জোট প্রার্থী বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি নির্বাচিত হন। এবারও তিনি এ আসন থেকে ১৪ দলের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। তবে বর্তমানে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীই চায় এখানে যাকেই দেওয়া হোক, অন্তত আওয়ামী লীগের দলীয় প্রার্থী দেওয়া হোক। বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিএনপি নির্বাচনে গেলে এ আসনে প্রার্থী যাতে ফটিকছড়ির মানুষকেই দেওয়া হয়। কোন বহিরাগত প্রার্থী এখানে নেতাকর্মীরা মেনে নেবে না বলে তারা উল্লেখ করেন।

আওয়ামী লীগ থেকে এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হলেন, বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি এটিএম পেয়ারুল ইসলাম মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন। এছাড়া উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী, সাবেক এমপি রফিকুল আনোয়ারের কন্যা বর্তমান মহিলা এমপি খাদিজাতুল আনোয়ার সনি, সাবেক উপজেলা চেয়ারম্যান এম তৌহিদুল আলম বাবু, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য সাদাত আনোয়ার সাদী, আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান, সাবেক এমপিরফিকুল আনোয়ারের ছোট ভাই ফখরুল আনোয়ার, বর্তমান ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও চট্টগ্রাম চেম্বারের পরিচালক আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সৈয়দ মোহাম্মদ বাকের, কেন্দ্রীয় উপ কমিটির সদস্য বেলাল মো. নুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল আলম চৌধুরীর সন্তান উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য হাসিবুন সুহাদ চৌধুরী ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দা রাজিয়া মুস্তাফা।

অপরদিকে বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে প্রার্থীদের মধ্যে গত নির্বাচনে দলীয় প্রার্থী সাবেক পিজিআর প্রধান, বর্তমান ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার চৌধুরী, বিএমএ চট্টগ্রাম শাখার চার বারের সাধারণ সম্পাদক, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম বিভাগের অন্যতম সংগঠক ড্যাব নেতা ডা. খুরশিদ জামিল চৌধুরী, সাবেক বিচারপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য অ্যাডভোকেট ফয়সল মাহমুদ ফয়জী, সাবেক উপজেলা বিএনপি সভাপতি ও বর্তমান উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ সালাউদ্দিন, কাদের গণি চৌধুরী, উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর প্রমুখ দলের মনোনয়ন চাইতে পারেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। জাতীয় পার্টি থেকে গত নির্বাচনে দলীয় প্রার্থী জহুরুল ইসলাম রেজা পুনরায় মনোনয়ন চাওয়ার কথা জানিয়েছেন।

এছাড়া বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভা-ারী ফটিকছড়ি আসন থেকে নির্বাচন করবেন এবং ২০০ আসনে তার দল প্রার্থী দেবে বলে বলে ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন। সৈয়দ নজিবুল বশর মাইজভা-ারী চাচা এবং সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভা-ারী সম্পর্কে ভাতিজা। এ ছাড়া ফটিকছড়ির আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হবেন ইঞ্জিনিয়ার নওশের আলী, মেহেদী হাসান বিপ্লব ইতোপূর্বে ঘোষণা দিয়েছেন।

Ad image
ইউনিলিভার বাংলাদেশের নতুন পরিচালক হলেন চট্টগ্রামের শহীদুল ইসলাম
ক্লপের জাদুতে দিশেহারা নেদারল্যান্ডস, জার্মানির বড় ব্যবধানে জয়
খাতুনগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা, আটক ২
রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত
মায়ের পা জড়িয়ে ছিল ২১ মাসের শিশু, গরম কড়াই উল্টে দগ্ধ শরীরের ৪০ শতাংশ
বন্দর ছাড়ছে সাইফ পাওয়ারটেক, পাওনা নিয়ে বিক্ষোভে শ্রমিকেরা
স্টার লুবের ধোঁয়ায় দম বন্ধ, বর্জ্যে ডুবছে কৃষিজমি
সরকারি নিয়ন্ত্রণে হলেও এস আলমের কারখানা চালুর দাবি
ওয়েবিলের টাকা না দেওয়ায় এ কে খানে ম্যাক্সিমা চালককে ছুরিকাঘাত
খাতুনগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা, আটক ২

আর্কাইভ

আরও পড়ুন

চন্দনাইশে ইউসিবির আর্থিক সাক্ষরতা দিবস পালন

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন, ড্রেজারসহ ২ হাজার ঘনফুট বালু জব্দ

খাগড়াছড়ির দীঘিনালার বেতছড়িতে মাইনী নদীর ওপর স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ করছেন হিল ভিডিপির সদস্য ও স্থানীয় বাসিন্দারা।

চার গ্রামের চার হাজার মানুষের ভরসা এখন হিল ভিডিপির বাঁশের সাঁকো

১৩ নভেম্বরের নির্ধারিত ভোট ১০ নভেম্বরেই সম্পন্ন, বান্দরবান রেড ক্রিসেন্টে ‘পকেট কমিটি’!

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?