সংবাদ

বাঁশখালীতে বন্যার্ত ৩২ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

চিটাগাং খুলশী সেন্ট্রাল রোটারি ক্লাব ও রোটারি ক্লাব ঢাকা রোজ ভেল-এর যৌথ উদ্যোগ

চিটাগাং খুলশী সেন্ট্রাল রোটারি ক্লাব ও রোটারি ক্লাব অব ঢাকা রোজ ভেল-এর যৌথ উদ্যোগে এবং মাস্টার জাফর আহমদ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এপেক্স বাংলাদেশ এর সহযোগিতায় এ মানবিক কর্মসূচি  ৫ আগস্ট (বুধবার ) সকালে চট্টগ্রামের বাঁশখালীর পুইছড়ি মকছুদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২ টি পরিবারের মাঝে গৃহ পুনর্নির্মাণ ঢেউটিন বিতরণ কার্যক্রম রোটা. মুবিনুল হক মুবিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম।

---------

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও আন্তর্জাতিক সেবামূলক সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়। মানবিক মূল্যবোধ থেকে সবাই এগিয়ে এলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে সক্ষম হবে।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের রোটা.সিপি মোহাম্মদ রিজওয়ান শাহিদী,ভাইস প্রেসিডেন্ট রোটা. জামাল নাসের চৌধুরী, ক্লাব সেক্রেটারি রোটা. ইন্জিনিয়ার গোলাম কিবরিয়া রিয়াদ, রোটা. জয়নাল আবেদীন,বিশেষ অতিথি রিপসা কো-অর্ডিনেটর (সার্ভিস প্রজেক্ট) রোটা.সিপি মো. নজরুল ইসলাম নান্টু চিটাগাং ইম্পেরিয়াল, এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান অ্যাড. ফেরদৌস আলম সেলিম, এপেক্স বাংলাদেশ জেলা–৩-এর সদ্য অতীত জেলা গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান, জেলা–৩ সম্পাদক ও এপেক্স ক্লাব অব পটিয়ার জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আবু সাঈদ তালুকদার খোকন।

উপস্থিত ছিলেন মকছুদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাপিয়া সিকদার, সাংবাদিক আব্দুল লতিফ, সহকারী শিক্ষক রাকেশ কান্তি সুশীল, মো. মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

বক্তারা বলেন, বন্যাকবলিত মানুষের পুনর্বাসনে সম্মিলিত মানবিক উদ্যোগ সময়ের দাবি। সরকারি প্রচেষ্টার পাশাপাশি সামাজিক ও সেবামূলক সংগঠনগুলোর এ ধরনের কার্যক্রম ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করে।

ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।