চট্টগ্রামের অন্যতম বৃহৎ বিনোদন কেন্দ্র ফয়’ স লেক কনকর্ড কমপ্লেক্সের কর্মরত সদস্য ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে বাৎসরিক পিকনিক অনুষ্ঠান ফ্যামিলি- ডে অনুষ্ঠিত হয় ২৮ শে জুন ওয়াটার পার্ক সী ওর্য়াল্ডে।
বছরের প্রতিটা দিন যারা আগত দর্শনার্থীদের জন্য নির্মল বিনোদনের জন্য সেবা দিয়ে থাকে তাদের আনন্দ বিনোদনের জন্য কনকর্ড কর্তৃপক্ষ একদিন কর্মরত সদস্য ও তাদের পরিবার নিয়ে একদিন ফ্যমিলি-ডে পালন করার সুব্যবস্থা করেন।
এই দিন সকাল ১০ টা হতে এ্যামিউজমেন্ট পার্কে কর্মরত সদস্যরা পারিবার নিয়ে রাইড উপভোগ করেন এরপর ওয়াটার পার্ক সী ওর্য়াল্ডের জলকেলি উৎসবে মেতে ওঠেন বিকেল পর্যন্ত। বিকেল আগত সকল সদস্য শিশু কিশোর, নারী পুরুষ অংশগ্রহনে নানারকম খেলার আয়োজন করে এবং জয়ীদের পুরস্কৃত করা হয়।
সন্ধ্যা থেকেই শুরু হয় আর্কষনীয় সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে কর্মরত সদস্য ও পারিবারিক সদসরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্যে জেনারেল ম্যানেজার (মেজর অব.) এনামুল করিম সকল সদস্যদের মিলেমিশে কাজ করে প্রতিষ্ঠানে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার সরকার প্রতিবছর এরকম ফ্যামিলি-ডে আয়োজনে আশাবাদ ব্যক্ত করেন ও অতিশ্রীঘই কর্মরত সদস্যদের চিকিৎসা ইন্সুরেন্স প্রদান, সন্তানদের জন্য মেধা- বৃত্তি চালু করার বিষয়ে ঘোষনা করেন।
ফ্যামিলি- ডে ‘ র অন্যতম আর্কষণ ছিল রেফেল ড্র’ র অর্ধশত পুরস্কার, এরমধ্যে প্রথম পুরস্কার রেফ্রিরেজটর জিতেন মো. ইমরান হোন দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার ওয়াশিং মেশিন ও স্মার্ট টিভি পান উম্মাল জাকিয়া ও মো. জাবেদ এবং সম্প্রতি অনুষ্ঠিত কনকর্ড ফয’ স লেক কমপ্লেক্স এর আন্তঃবিভাগীয় ফুটবল প্রতিযোগীতার চ্যাম্পিয়ন ও রানার- আপ দলকে এই অনুষ্ঠানের মঞ্চে ট্রফি প্রদান করা হয়।
পরিশেষে ব্যান্ড সঙ্গীতের পরিবেশনার সাথে আগত সকলে রাতের খাবার গ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি ।






















































